ঈদে মিলাদুন্নবী উপলক্ষে আজ মঙ্গলবার দিনাজপুরের হিলি স্থলবন্দর দিয়ে দু’দেশের মধ্যে পণ্য আমদানি-রফতানিসহ সব বাণিজ্যিক কার্যক্রম বন্ধ থাকবে। তবে এসময় বন্দরের ভেতরে পণ্য ওঠা-নামাসহ সব কার্যক্রম চালু থাকবে।
বাংলা হিলি কাস্টমস সিঅ্যান্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশনের সচিব মো. শাহিনুর ইসলাম শাহিন জানান, মঙ্গলবার পবিত্র ঈদে মিলাদুন্নবী উপলক্ষে সরকারি ছুটি থাকায় হিলি কাস্টমসের সব বিভাগ বন্ধ থাকবে। ফলে বন্দরে আমদানি-রফতানি বন্ধ থাকবে। তবে এসময় বন্দরের ভেতরে আগের দিনের আমদানি করা পণ্য ওঠানো-নামানো, পণ্য ডেলিভারিসহ বন্দরের ভেতরের সব কার্যক্রম চালু থাকবে। আগামী বুধবার বন্দর দিয়ে দুদেশের মাঝে যথারীতি পণ্য আমদানি রফতানি কার্যক্রম চালু হবে।
/এসটি/








