বাংলাদেশি কৃষককে ধরে নিয়ে গেছে বিএসএফ

লালমনিরহাট প্রতিনিধি
১৫ ডিসেম্বর ২০১৬, ১৭:২৯আপডেট : ১৫ ডিসেম্বর ২০১৬, ১৭:২৯

বিএসএফ লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলার বনচৌকি সীমান্ত থেকে মমিনুর রহমান (২৫) নামে এক বাংলাদেশি কৃষককে ধরে নিয়ে গেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। বৃহস্পতিবার সকাল ১১টার দিকে সীমান্তের ৯০৮ নং মেইন পিলারের ৬ নম্বর সাব পিলার এলাকায় ক্ষেতে কাজ করার সময় তাকে তুলে নিয়ে যায় বিএসএফ।
মমিনুর রহমান হাতীবান্ধা উপজেলার ভেলাগুড়ি ইউনিয়নের বনচৌকি এলাকার ইউনুছ মুন্সীর ছেলে। ভারতের কোচবিহার জেলার ধুমালখাতা বিএসএফ ক্যাম্পের সদস্যরা তাকে ধরে নিয়ে গেছে বলে জানিয়েছেন তার পরিবারের সদস্যরা।
ভেলাগুড়ি ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান মহির উদ্দিন জানান, বনচৌকি সীমান্তে নিজের জমিতে কাজ করা অবস্থায় অতর্কিতভাবে মমিনুর রহমানকে নিয়ে গেছে বিএসএফ। বিষয়টি নিয়ে বিজিবির পক্ষ থেকে বিএসএফের সঙ্গে যোগাযোগ চলছে। তাকে যেকোনও মুহূর্তে ফেরত দিতে পারে বলেও জানান ইউপি চেয়ারম্যান মহির উদ্দিন।

লালমনিরহাট ১৫-বিজিবি ব্যাটালিয়নের পরিচালক লে. কর্নেল আহম্মেদ বজলুর রহমান হায়াতীকে একাধিকবার ফোন করে এবং মেসেজ দিলেও তিনি ফোন রিসিভ না করায় এ ঘটনায় তার কোনও বক্তব্য পাওয়া যায়নি। তবে হাতীবান্ধা উপজেলার সংশ্লিষ্ট বনচৌকি বিজিবি ক্যাম্পে ফোন করা হলে নাম প্রকাশের অনিচ্ছুক একজন হাবিলদার বলেন, ‘আমরা ব্যস্ত আছি। পরে কথা হবে’

/এমও/

সম্পর্কিত
সর্বশেষ খবর
তিন বছর নয়, এলডিসি উত্তরণ নিয়ে কীভাবে ভুল করলো দেশের প্রায় সব মিডিয়া
তিন বছর নয়, এলডিসি উত্তরণ নিয়ে কীভাবে ভুল করলো দেশের প্রায় সব মিডিয়া
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
ময়মনসিংহ মেডিক্যালে হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু 
ময়মনসিংহ মেডিক্যালে হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু 
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম