বিএনপি স্বাধীনতাবিরোধীদের বিচার চায়, এটা কৌতুক: ওবায়দুল কাদের

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৫ ডিসেম্বর ২০১৬, ১৭:০০আপডেট : ১৫ ডিসেম্বর ২০১৬, ১৭:০০

ওবায়দুল কাদের বিএনপির পক্ষ থেকে স্বাধীনতাবিরোধীদের বিচার চাওয়াকে, বছরের সেরা কৌতুক বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। বৃহস্পতিবার ‘স্বাধীনতার ৪৫ বছর পূর্তি ও মুক্তিযুদ্ধের বিজয় মেলা’র উদ্বোধনী অনুষ্ঠানে ইডেন কলেজ ছাত্রলীগ আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
সেতুমন্ত্রী বলেন, ‘বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এক সাক্ষাৎকারে বলেছেন, বিএনপি স্বাধীনতা বিরোধীদের বিচার চায়, এটা বছরের সেরা কৌতুক। এটা কি মুক্তিযুদ্ধ ও স্বাধীনতার সঙ্গে তামাশা নয়, এটা কি নির্মম রসিকতা নয়?’
বিএনপি প্রসঙ্গে ওবায়দুল কাদের বলেন, ‘বিএনপি বাংলাদেশ নালিশ পার্টি। তারা ভারতের নির্বাচনের চূড়ান্ত ফলাফলের আগেই ভারতীয় দূতাবাসে ফুল ও মিষ্টি নিয়ে গিয়েছিলো। তারা মনে করেছিলো মোদি ক্ষমতায় এসেই বেগম জিয়াকে ক্ষমতার মসনদে বসাবেন। কিন্তু সেখানে ব্যর্থ হন তারা। এরপর তারা আমেরিকার নির্বাচনের উপর ভরসা করেছিলো। তারা মনে করেছিলো হিলারী জয়লাভ করবেন, কিন্তু তাদের সেই বাসনাও পূর্ণ হয়নি। ট্রাম্প ট্রাম্পকার্ড দিয়ে বিজয়ী হলেন।’

ইডেন কলেজ ক্যাম্পাস প্রাঙ্গনে অনুষ্ঠিত এই আয়োজনে খালেদা জিয়ার উদ্দেশে ওবায়দুল কাদের বলেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার বোন শেখ রেহানাকে যে বুলেট এতিম করেছে, সে বুলেট আপনাকেও বিধবা করেছে। বঙ্গবন্ধুর হত্যাকারীদের যদি আপনার স্বামী পুরস্কৃত না করতেন তাহলে এ সব খুনিচক্র আপনার স্বামী জিয়াউর রহমানকে হত্যা করার সাহস পেত না।’

সংলাপ প্রসঙ্গে কাদের বলেন, ‘আমরা কার সঙ্গে সংলাপ করবো, কীসের জন্য সংলাপ করবো? সংলাপ করতে তো বিএনপিকে আহ্বান জানিয়েছিলাম। বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা গণভবনে আমন্ত্রণ জানিয়েছিলেন কিন্তু তিনি সেদিন যাননি। সেদিন যদি তিনি যেতেন তাহলে বাংলাদেশের গণতন্ত্রের ইতিহাস ভিন্ন হতো।’

ইডেন কলেজ ছাত্রলীগ নেতাকর্মীর উদ্দেশে তিনি বলেন, ‘আমি সেই ছাত্রলীগকে চাই না, যারা হলের সিট ভাগাভাগি করে। নিজেদের দল ভারি করার জন্য শিক্ষকদের উপর চাপ দিয়ে ভর্তি বাণিজ্য করে। এগুলো বাদ দিয়ে তাদের পড়াশোনা করতে হবে।’

ইডেন কলেজ ছাত্রলীগ শাখার আহ্বায়ক তাসলিমা আক্তারের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন আওয়ামী লীগের মহিলা ও শিশু বিষয়ক সম্পাদক ফজিলাতুন্নেসা ইন্দিরা, ইডেন কলেজের অধ্যক্ষ গায়ত্রী চ্যাটার্জী, ছাত্রলীগের কেন্দ্রীয় সভাপতি সাইফুর রহমান সোহাগ, সাধারণ সম্পাদক জাকির হোসাইন প্রমুখ।

/পিএইচসি/এমও/

সম্পর্কিত
সর্বশেষ খবর
আদ-দ্বীন হাসপাতালে ছয় নবজাতকের মৃত্যুর কারণ জানালো তদন্ত কমিটি
আদ-দ্বীন হাসপাতালে ছয় নবজাতকের মৃত্যুর কারণ জানালো তদন্ত কমিটি
নিউ জিল্যান্ডের চার এমপির ওপর চীনের নিষেধাজ্ঞা
নিউ জিল্যান্ডের চার এমপির ওপর চীনের নিষেধাজ্ঞা
হাওরের জন্য ৫০ হাজার কোটি টাকার বিশেষ বরাদ্দের দাবি
হাওরের জন্য ৫০ হাজার কোটি টাকার বিশেষ বরাদ্দের দাবি
চীনের বিশ্ববিদ্যালয় ও স্কুলে প্রদর্শিত হবে বাংলাদেশের তথ্যচিত্র ‘পায়ের ছাপ’
চীনের বিশ্ববিদ্যালয় ও স্কুলে প্রদর্শিত হবে বাংলাদেশের তথ্যচিত্র ‘পায়ের ছাপ’
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের