বেরোবিতে ওষধি গাছের বাগানে ফের আগুন, আটক ৪

রংপুর প্রতিনিধি
১৬ ডিসেম্বর ২০১৬, ১৫:১৫আপডেট : ১৬ ডিসেম্বর ২০১৬, ১৫:১৫

বেরোবির ওষধি গাছের বাগানে আগুন রংপুরে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের (বেরোবি) ওষধি গাছের বাগানে আগুন দেওয়ার সময় চার ছাত্রকে হাতে নাতে আটক করা হয়েছে। শুক্রবার (১৬ ডিসেম্বর) দুপুর সোয়া ১টার দিকে এই ঘটনা ঘটে। আগুনে বাগানে বেশকিছু গাছ পুড়ে গেছে।

বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রোক্টর ড. শফিক আশরাফ জানান, দুপুরে বাগানে আগুন দেওয়ার সময় চার ছাত্রকে হাতেনাতে ধরে ফেলা হয়। পরে তাদের পুলিশে সোপর্দ করা হয়। আগুন লাগানোর কথা চার ছাত্রই স্বীকার করেছে।  

বিশ্ববিদ্যালয় পুলিশ ফাড়ির ইনচার্জ এসআই এরশাদ আলী জানান, কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জনিয়ারিং বিভাগের সপ্তম ব্যাচের ছাত্র রুমন, রতন, ফুয়াদ ও পদার্থ বিজ্ঞান বিভাগের সপ্তম ব্যাচের ছাত্র শফিককে আটক করা হয়েছে।

তিনি আরও জানান, আগুনে বাগানের বেশ কিছু গাছ পুড়ে যায়। পরে ফায়ার সার্ভিস এসে আগুন নিয়ন্ত্রণ করে।

উল্লেখ্য এর আগে গত ১২ ডিসেম্বর পরপর বেরোবির ওষধি গাছের বাগানে দুই দফা আগুন দেওয়া হয়। সকালে একবার ও সন্ধ্যায় আবার অগ্নি সংযোগের ঘটনা ঘটে। এতে প্রায় অর্থকোটি টাকার ক্ষতি হয়। আগুন দেওয়ার কারণ খতিয়ে দেখতে ও দোষিদের চিহ্নিত করতে বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রোক্টর ড. শফিক আশরাফকে প্রধান করে চার সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়।

আরও পড়ুন- 

মুক্তিযুদ্ধে কলমই ছিল যাদের অস্ত্র

/এফএস/ 

সম্পর্কিত
সর্বশেষ খবর
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
ময়মনসিংহ মেডিক্যালে হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু 
ময়মনসিংহ মেডিক্যালে হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু 
বিক্রির জন্য নিলামে উঠছে এই আধুনিক দুর্গটি
বিক্রির জন্য নিলামে উঠছে এই আধুনিক দুর্গটি
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম