গাইবান্ধায় অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘট চলছে

গাইবান্ধা প্রতিনিধি
২১ ডিসেম্বর ২০১৬, ০৯:২২আপডেট : ২১ ডিসেম্বর ২০১৬, ০৯:২২

গাইবান্ধায় অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘট চলছে গাইবান্ধা জেলা ট্রাক, ট্যাংকলরি মালিক সমিতির সাধারণ সম্পাদক মোক্তাদুর রহমান মিটুর ওপর হামলা ও কাউন্টার ভাঙচুরের ঘটনায় জড়িতদের গ্রেফতার দাবিতে জেলায় অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘট চলছে।

বুধবার ভোর থেকে জেলা মোটর-মালিক শ্রমিক ঐক্য পরিষদের ডাকে অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘট শুরু হয়। ধর্মঘটের কারণে জেলা শহর থেকে কোনও পরিবহন চলাচল করছে না। ফলে চরম ভোগান্তিতে পড়েছেন যাত্রীরা। এছাড়া মালবাহী ট্রাক ও পিকআপ না পেয়ে জেলা শহরে আসা ব্যবসায়ীরা পড়েছেন বিপাকে।

এর আগে, ১৩ ডিসেম্বর সন্ধ্যা থেকে জেলায় পরিবহণ ধর্মঘট শুরু হয়। পরে বিজয় দিবস উপলক্ষে জেলা প্রশাসকের হস্তক্ষেপে ১৭ ডিসেম্বর ভোর ৬টা পর্যন্ত ধর্মঘট স্থগিত করা হয়।

জেলা ট্রাক মালিক সমিতির যুগ্ম সাধারণ সম্পাদক আবুল হোসেন জানান, মালিক সমিতির নেতার ওপর হামলা ও কাউন্টার ভাঙচুরের ঘটনায় জড়িতরা গ্রেফতার না হওয়া পর্যন্ত জেলায় অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘট চলবে।

প্রসঙ্গত, ১৩ ডিসেম্বর বিকালে গাইবান্ধা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের দুই গ্রুপের অভ্যন্তরীন কোন্দল ও সাধারণ সভায় সদস্যদের কথা বলতে না দেওয়ার জের ধরে কয়েক দফায় সংঘর্ষ, অফিস ও কাউন্টার ভাঙচুরের ঘটনা ঘটে। এতে উভয়পক্ষের ৮ জন আহত হন। এ ঘটনার প্রতিবাদ ও হামলাকারীদের গ্রেফতার দাবিতে ধর্মঘটের ডাক দেয় জেলা মোটর-মালিক শ্রমিক ঐক্য পরিষদ।

/বিটি/

সম্পর্কিত
সর্বশেষ খবর
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম