গোবিন্দগঞ্জে পাওনা টাকার জের ধরে বৃদ্ধকে হত্যার অভিযোগ

গাইবান্ধা প্রতিনিধি
২১ ডিসেম্বর ২০১৬, ১৩:১৪আপডেট : ২১ ডিসেম্বর ২০১৬, ১৩:১৪

গাইবান্ধা জেলা গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলায় পাওনা টাকার জের ধরে তোজাম মিয়া (৬০) নামে এক বৃদ্ধকে শ্বাসরোধে হত্যার অভিযোগ উঠেছে। বুধবার সকালে গোবিন্দগঞ্জ উপজেলার রাখালবুরুজ ইউনিয়নের কামারপাড়া গ্রামে এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। নিহত তোজাম মিয়া ওই গ্রামের মৃত্যু কচির উদ্দিন প্রধানের ছেলে।
খবর পেয়ে পুলিশ দুপুর পৌনে ১২টার দিকে কামারপাড়া গ্রামের সমছ উদ্দিনের (পচা শেখ) ছেলে ছামছুল আলমের বাড়ির ঘরের খাটের নিচের একটি গর্ত থেকে থেকে তার লাশ উদ্ধার করা হয়। পরে লাশ ময়নাতদন্তের জন্য গাইবান্ধা আধুনিক সদর হাসপাতালের মর্গে পাঠিয়েছে পুলিশ।
এদিকে, এ ঘটনার পর অভিযুক্ত ছামছুল আলম স্ত্রী-সন্তান নিয়ে বাড়ি ছেড়ে পালিয়েছে।
পুলিশ ও স্থানীয়রা জানান, দীর্ঘদিন তোজাম মিয়ার সঙ্গে ছামছুল আলীর পাওনা টাকা নিয়ে বিরোধ চলে আসছিল। মঙ্গলবার সন্ধ্যায় তোজাম বাড়ির পাশের একটি বাজারে যায়। এরপর তিনি আর বাড়ি ফেরেননি। পরে বাড়ির লোকজন তাকে খোঁজাখুঁজি করতে থাকে। বুধবার ভোররাতে ছামছুল আলীর বাড়ির ঘরের খাটের নিচে গর্তে তার লাশ দেখতে পেয়ে পুলিশে খবর দেওয়া হয়।

গোবিন্দগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি, তদন্ত) আল মামুন মো. নাজমুল আহম্মেদ জানান, পাওনা টাকার জের ধরে তোজাম মিয়াকে শ্বাসরোধে হত্যা করা হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। ময়নাতদন্ত রিপোর্ট পেলে তার মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।

এ ঘটনার অভিযুক্ত ছামছুলসহ পরিবারের লোকজন পলাতক থাকায় কাউকে আটক করা সম্ভব হয়নি। তবে তোজাম হত্যার ঘটনাটি তদন্ত করে দেখা হচ্ছে। এ ঘটনায় তোজামের পরিবারের পক্ষ থেকে গোবিন্দগঞ্জ থানায় একটি হত্যা মামলার প্রক্রিয়া চলছে।

/এআর/

সম্পর্কিত
সর্বশেষ খবর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম