পঞ্চগড়ে ট্রাকের চাপায় দুই মোটরসাইকেল আরোহী নিহত

পঞ্চগড় প্রতিনিধি
৩০ ডিসেম্বর ২০১৬, ২৩:১৬আপডেট : ৩০ ডিসেম্বর ২০১৬, ২৩:১৮

পঞ্চগড়ে ট্রাকের চাপায় দুই মোটরসাইকেল আরোহী নিহত পঞ্চগড়ে ট্রাকের চাপায় দুই মোটরসাইকেল আরোহী নিহত হয়েছে। শুক্রবার রাত ১০ টায় পঞ্চগড়-তেতুলিয়া মহাসড়কের বরেন্দ্র ভবনের সামনে হ্যালিপোর্ট এলাকায় এ ঘটনা ঘটে। স্থানীয় লোকজন ট্রাকটিকে আটক করলেও চালক ও হেলপার পালিয়ে যায়।

পঞ্চগড় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মমিনুল ইসলাম দুই মোটরসাইকেল আরোহী নিহত হওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন।

নিহতরা হলেন, জেলা শহরের কায়েতপাড়া এলাকার দোকান কর্মচারী আব্দুল মজিদ (৪০) ও দিনাজপুর জেলার বীরগঞ্জ উপজেলার ইরফান আলী (৪০)। ইরফান একটি বেসরকারী কিটনাশক কোম্পানিতে কাজ করে বলে প্রাথমিকভাবে জানা গেছে।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, পঞ্চগড়গামী একটি ট্রাক মোটরসাইকেল আরোহী আব্দুল মজিদ ও ইরফানকে ধাক্কা দেয়। এ সময় ট্রাকের নিচে চাপা পড়ে ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়।

খবর পেয়ে ফায়ার সার্ভিস ও পঞ্চগড় থানা পুলিশ ঘটনাস্থলে পৌছে লাশ পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালে নিয়ে আসে। 

/এমডিপি/

সম্পর্কিত
সর্বশেষ খবর
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
ত্রিমুখী তদন্তের ‍মুখে বেবিচকের প্রকৌশলী শরিফুল
ত্রিমুখী তদন্তের ‍মুখে বেবিচকের প্রকৌশলী শরিফুল
শিশুর হাতে স্মার্টফোন: আশীর্বাদ না অভিশাপ? 
শিশুর হাতে স্মার্টফোন: আশীর্বাদ না অভিশাপ? 
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান