গাইবান্ধা-১ (সুন্দরগঞ্জ) আসনের সংসদ সদস্য মঞ্জুরুল ইসলাম লিটনকে গুলি করে হত্যার ঘটনায় রংপুর পুলিশ রেঞ্জের বিভাগীয় কমিশনার (ডিইআইজি) খন্দকার গোলাম ফারুক ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
শনিবার রাত ১০টার দিকে তিনি সুন্দরগঞ্জ উপজেলার বামনডাঙ্গা ইউনিয়নের সাহাবাজ গ্রামের এমপি মঞ্জুরুল ইসলাম লিটনের বাড়িতে আসেন।
এসময় তিনি এমপি লিটনের গুলিবিদ্ধ হওয়া ঘর (বেড রুম) দেখেন এবং সেখানে পড়ে থাকা গুলির খোসা, পানের বাটা ও মোবাইল ফোনসহ আলামত দেখেন।
গুলির ঘটনা দেখা এমপি লিটনের বাড়ির উঠানে ক্রিকেট খেলতে থাকা একটি ১২ বছরের শিশুসহ বাড়িতে থাকা লোকজন ও স্থানীয়দের সঙ্গে কথা বলে ঘটনার বর্ননা শোনেন।
এসময় রংপুর পুলিশ রেঞ্জের বিভাগীয় কমিশনার (ডিইআইজি) বশির আহম্মেদের সঙ্গে জেলা পুলিশ সুপার (এসপি) মো. আশরাফুল আলম (বিপিএম), অতিরিক্ত পুলিশ সুপার (এএসপি) আবদুল্লাহ আল ফারুক, সুন্দরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতিয়ার রহমান ও সুন্দরগঞ্জ উপজেলা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ইউএনও) হাবিবুল আলমসহ পুলিশ ও স্থানীয় প্রশাসন উপস্থিত ছিলেন।
/ এইচকে/








