এমপি লিটনের মরদেহ ঢাকায়

রংপুর প্রতিনিধি
০১ জানুয়ারি ২০১৭, ১৫:২৬আপডেট : ০১ জানুয়ারি ২০১৭, ১৬:২৩

এমপি লিটনের মরদেহ ঢাকায় দুর্বৃত্তের গুলিতে নিহত গাইবান্ধা-১ আসনের সংসদ সদস্য মঞ্জুরুল ইসলাম লিটনের মরদেহ ঢাকায় নেওয়া হয়েছে। আজ  রবিবার দুপুর আড়াইটায় হেলিকপ্টারে করে তার মরদেহ রংপুর থেকে ঢাকার উদ্দেশে রওনা হয়।  পরে বিকাল ৪টায় জাতীয় সংসদের ডেপুটি স্পিকার ফজলে রাব্বি তার মরদেহ গ্রহণ করেন। এরপর মরদেহ বারডেম হাসপাতালের হিমঘরে রাখা হয়।     

এর আগে হেলিকপ্টারটি রংপুর পুলিশ লাইন্স স্কুল অ্যান্ড কলেজ মাঠে এসে নামে। সেখানে নিহত এমপি লিটনের মরদেহ হেলিকপ্টারে তোলা হয়। এ সময় রংপুরের জেলা প্রশাসক রাহাত আনোয়ার, পুলিশ সুপার মিজানুর রহমান, মহানগর আওয়ামী লীগের সভাপতি শাফিয়ার রহমান, সাধারণ সম্পাদক তুষার কান্তি মণ্ডলসহ দলের বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।

এর আগে একই স্থানে মরহুমের জানাযা অনুষ্ঠিত হয়। জানাযা শেষে প্রশাসন ও রাজনৈতিক দলের নেতা ও বিশিষ্টজনরা তার কফিনে ফুল দিয়ে শ্রদ্ধা জানান। পুলিশের একটি চৌকস দল তাকে গার্ড অব অনার দিয়ে শ্রদ্ধা জানায়।

আগামীকাল সোমবার সকাল ১০টায় জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় দ্বিতীয় জানাযা অনুষ্ঠিত হবে। পরে তার মরদেহ গাইবান্ধার সুন্দরগজ্ঞ উপজেলায় বামনডাঙ্গায় নিয়ে যাওয়া হবে। সেখানে বাদ আছর  তৃতীয় জানাযা শেষে তাকে দাফন করা হবে বলে আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক জাহাঙ্গীর কবীর নানক জানিয়েছেন।

উল্লেখ্য, শনিবার (৩১ ডিসেম্বর) সন্ধ্যা পৌনে ৬টার দিকে সুন্দরগঞ্জ উপজেলার বামনডাঙ্গা ইউনিয়নের সাহাবাজ গ্রামে লিটনকে তার বাড়িতে ঢুকে গুলি করে দুর্বৃত্তরা। রাত সাড়ে ৭টার দিকে রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

আরও পড়ুন- 

এমপি লিটনকে গুলি করে হত্যার ঘটনায় আটক ৩

হিমঘরে লিটনের মরদেহ, বুকে দু’টি গুলি লেগে মৃত্যু

/বিটি/

সম্পর্কিত
সর্বশেষ খবর
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম