সান্তাহারগামী ট্রেনের চাকা থেকে বোমাসদৃশ বস্তু উদ্ধার

গাইবান্ধা প্রতিনিধি
০২ জানুয়ারি ২০১৭, ১২:১৮আপডেট : ০২ জানুয়ারি ২০১৭, ১২:২৭

সান্তাহারগামী ট্রেনের চাকা থেকে বোমাসদৃশ বস্তু উদ্ধার গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার বামনডাঙ্গা রেলস্টেশনে থেমে থাকা একটি লোকাল ট্রেনের চাকা থেকে বোমাসদৃশ বস্তু উদ্ধার করা হয়েছে। সোমবার বেলা সাড়ে ১১টার দিকে ওই বোমাসদৃশ বস্তুটি উদ্ধার করা হয়।
এদিকে, গাইবান্ধা-১ (সুন্দরগঞ্জ) আসনের সংসদ সদস্য মনঞ্জুরুল ইসলাম লিটনকে গুলি করে হত্যার প্রতিবাদ ও হত্যাকারীদের গ্রেফতারের দাবিতে বামনডাঙ্গায় অর্ধদিবস হরতাল পালন করছে স্থানীয় আওয়ামী লীগের নেতাকর্মীরা। হরতাল চলাকালে সকাল সাড়ে ৭টার দিকে লালমনিরহাট থেকে ছেড়ে আসা সান্তাহরগামী একটি লোকাল ট্রেন বামনডাঙ্গা রেলস্টেশনে আটকে দেয় বিক্ষোভকারীরা।
হরতালকে কেন্দ্র করে পুরা সুন্দরগঞ্জ উপজেলায় পুলিশ, র‌্যাব, বিজিবি মোতায়েন করা হয়েছে।
সান্তাহারগামী ট্রেনের চাকা থেকে বোমাসদৃশ বস্তু উদ্ধার জানা গেছে, থেমে থাকা ট্রেনের চাকার সঙ্গে কালো রংয়ের টেপ দিয়ে পেঁচানো বোমাসদৃশ বস্তু দেখতে পাওয়া যায়। এসময় লাল রংয়ের দুটি তারও দেখতে পাওয়া যায়। ধারণা করা হচ্ছে, ট্রেনটি চলা শুরু করলে বোমাসদৃশ বস্তুটি বিস্ফোরণ ঘটতে পারতো।
পুলিশ সবাইকে ঘটনাস্থল থেকে সরিয়ে দিচ্ছে। গাইবান্ধা জেলা পুলিশের সিনিয়র সহকারী পুলিশ সুপার খায়রুল ইসলাম বলেন, ‘বোমাসদৃশ বস্তুটি নিষ্ক্রিয় করার প্রক্রিয়া শুরু হয়েছে।’
/এসএনএইচ/

সম্পর্কিত
সর্বশেষ খবর
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
ত্রিমুখী তদন্তের ‍মুখে বেবিচকের প্রকৌশলী শরিফুল
ত্রিমুখী তদন্তের ‍মুখে বেবিচকের প্রকৌশলী শরিফুল
শিশুর হাতে স্মার্টফোন: আশীর্বাদ না অভিশাপ? 
শিশুর হাতে স্মার্টফোন: আশীর্বাদ না অভিশাপ? 
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান