দুর্নীতির মামলায় কুড়িগ্রাম জেলা ত্রাণ কর্মকর্তা গ্রেফতার

কুড়িগ্রাম প্রতিনিধি
০২ জানুয়ারি ২০১৭, ১৪:৩৯আপডেট : ০২ জানুয়ারি ২০১৭, ১৪:৫৯

কুড়িগ্রাম কুড়িগ্রাম ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা আবদুল মোতালেব মোল্লাকে গ্রেফতার করেছে দুর্নীতি দমন কমিশন রংপুর শাখা। সোমবার দুপুরে কুড়িগ্রাম সার্কিট হাউজ এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।

দুদক রংপুর বিভাগের উপ-পরিচালক মো. মোজাহার আলী সরদার বাংলা ট্রিবিউনকে বিষয়টি নিশ্চিত করেছেন।

দুদক উপ-পরিচালক জানান, তার নেতৃত্বে তদন্তকারী কর্মকর্তা সহকারী পরিচালক মো. আমিরুল ইসলামসহ দুদকের একটি টিম দুপুর ১টার দিকে কুড়িগ্রাম সার্কিট হাউজ এলাকা থেকে জেলা ত্রাণ কর্মকর্তাকে গ্রেফতার করে।

গ্রেফতারকৃত আবদুল মোতালেব মোল্লার বিরুদ্ধে ভুয়া প্রকল্প দেখিয়ে চারটি প্রকল্পে এক লাখ ৮৩ হাজার টাকা আত্মসাতের মামলা হয়েছে। ওই মামলায় তাকে গ্রেফতার করা হয়েছে বলে জানান মোজাহার আলী সরদার।

/বিটি/

সম্পর্কিত
সর্বশেষ খবর
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম