গাইবান্ধায় ট্রেনের নিচে বোমা নয়, ছিল খেলনা

গাইবান্ধা প্রতিনিধি
০২ জানুয়ারি ২০১৭, ২০:২৮আপডেট : ০২ জানুয়ারি ২০১৭, ২০:৫৫

গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার বামনডাঙ্গা রেলস্টেশনে থেমে থাকা লোকাল ট্রেনের চাকা থেকে উদ্ধার করা বোমাসদৃশ বস্তুটি একটি খেলনা বলে জানিয়েছেন বোম্ব ডিসপোজাল টিমের ক্যাপ্টেন মো. হাসিম। সোমবার বিকালে রংপুর থেকে আসা বোম্ব ডিসপোজাল টিম ‘বস্তুটি’ উদ্ধারের পর তিনি একথা জানান।

আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা ঘটনাস্থল ঘিরে রাখে টিমের ক্যাপ্টেন মো. হাসিম সাংবাদিকদের জানান, ট্রেনের নিচে চাকা ঘেঁষে রাখা কালো টেপ দিয়ে মোড়ানো বোমা সদৃশ্য বস্তুটি উদ্ধার করা হয়েছে। সেটি পরীক্ষা করে নিশ্চিত হওয়া গেছে এতে কোনও বিস্ফোরক ছিলো না। এটি শুধু আতঙ্ক সৃষ্টির জন্যই রাখা হয়েছিলো।

এর আগে, সকাল সাড়ে ১১টার দিকে বামনডাঙ্গা রেল স্টেশনে হরতালের কারণে আটকে থাকা লালমনিরহাট থেকে ছেড়ে আসা সান্তাহারগামী লোকাল ট্রেনের (২০ ডাউন) চাকা ঘেঁষে কে বা কারা একটি বোমা সদৃশ্য বস্তু ফেলে রাখে। সেটি দেখে স্থানীয় লোকজন আতঙ্কিত হয়ে পড়ে। খবর পেয়ে জেলা সহকারী পুলিশ সুপার মো. খায়রুল আলমের নেতৃত্বে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা ঘটনাস্থল ঘিরে রাখে।

এদিকে, বামনডাঙ্গা রেল স্টেশনে আটকে থাকা লোকাল ট্রেনের কারণে ট্রেনের গাইবান্ধা, বোনারপাড়া ও চৌধুরানীসহ গাইবান্ধার সব রুটে ট্রেন বন্ধ হয়ে পড়ে। তবে বিকাল ৫টা থেকে ট্রেন চলাচল স্বাভাবিক হয়।

বামনডাঙ্গা রেল স্টেশনমাস্টার মো. হাইউল মিয়া বিষয়টি নিশ্চিত করে জানান, সান্তাহারগামী লোকাল ট্রেনটি সকাল থেকে বামনডাঙ্গা রেল স্টেশনে অবস্থান করে। এরপর বিকেল ৫টার দিকে ট্রেনটি সান্তাহারের উদ্দেশে ছেড়ে যায়। বর্তমানে গাইবান্ধায় রুটে ট্রেন চলাচল স্বাভাবিক রয়েছে।

প্রসঙ্গত, গাইবান্ধা-১ (সুন্দরগঞ্জ) আসনের সংসদ সদস্য মঞ্জুরুল ইসলাম লিটনকে হত্যার প্রতিবাদে রবিবার বামনডাঙ্গা ইউনিয়নে অর্ধদিবস হরতাল চলাকালে আটকে থাকা ট্রেনের নিচ থেকে একটি বোমা সদৃশ্য বস্তু উদ্ধার করা হয়। গত ৩১ ডিসেম্বর সন্ধ্যা পৌনে ৬টার দিকে সুন্দরগঞ্জ উপজেলার বামনডাঙ্গা ইউনিয়নের সাহাবাজ (মাস্টারপাড়া) গ্রামে এমপি লিটনের বাড়িতে ঢুকে গুলি করে দুর্বৃত্তরা। পরে রাত সাড়ে ৭টার দিকে রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

/এমও/

সম্পর্কিত
সর্বশেষ খবর
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম