পঞ্চগড়ে চিকিৎসকের অবহেলায় রোগীর মৃত্যুর অভিযোগ

পঞ্চগড় প্রতিনিধি
০২ জানুয়ারি ২০১৭, ২১:০৬আপডেট : ০২ জানুয়ারি ২০১৭, ২১:১৫

পঞ্চগড়ে চিকিৎসকের অবহেলায় রোগীর মৃত্যুর অভিযোগ পঞ্চগড়ে চিকিৎসকের অবহেলায় এক রোগীর মৃত্যু হয়েছে বলে অভিযোগে পাওয়া গেছে। সোমবার সন্ধ্যায় পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালে এ ঘটনা ঘটে। এসময় রোগীর স্বজনরা হাসপাতালে ভাঙচুর চালায়।

রোগীর স্বজন ও স্থানীয়রা জানান, সন্ধ্যায় হাসপাতাল সংলগ্ন ইসলামবাগ এলাকার বাসিন্দা আব্দুস সাত্তার (৫৮) হৃদরোগে আক্রান্ত হলে তাকে হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হয়।রোগীর অবস্থা বিবেচনা করে হাসপাতালের জরুরি বিভাগ থেকে ওই হাসপাতালের একমাত্র হৃদরোগ বিশেষজ্ঞ চিকিৎসক মোশারফ হোসেনকে ফোন করা হয়। এ সময় তিনি হাসপাতালের পাশেই নর্দান ডায়াগনস্টিক সেন্টারে ছিলেন। ফোন পেয়ে তিনি নিজে হাসপাতালে না এসে রোগীকে ওই সেন্টারে নিয়ে আসার পরামর্শ দেন। প্রায় আধা ঘণ্টা পরে জাহাঙ্গীর আলম ঝুনু নামে স্থানীয় এক জনপ্রতিনিধির বিশেষ অনুরোধে তিনি হাসপাতালে আসেন। ততক্ষণে রোগীর মৃত্যু হয়। এ সময় রোগীর ক্ষুব্ধ স্বজনরা হাসপাতালের কক্ষের জানালার কাঁচ ভাঙচুর করেন।

মৃত আব্দুস সাত্তারের ছেলে আনোয়ার হোসেন রিপন জানান,বাবাকে দেখার জন্য ডাক্তারকে বার বার অনুরোধ করা হয়।কিন্তু তিনি সময়মত আসেননি। ফলে বাবা মারা যান। তিনি সময়মতো আসলে হয়ত বাবা বেঁচে যেতেন।

অভিযুক্ত চিকিৎসক মোশাররফ হোসেন ওই বেসরকারি ডায়াগনস্টিক সেন্টারে রোগীকে নিয়ে আসার পরামর্শ দেওয়ার কথা স্বীকার করে জানান, আমি গিয়ে দেখি রোগী মারা গেছেন।

পঞ্চগড়ের সিভিল সার্জন ডা.পীতাম্বর রায় জানান, নিয়ম অনুযায়ী বিশেষজ্ঞ চিকিৎসককে জরুরি ফোন করা হলে হাসপাতালে চলে আসে।

/এমডিপি/

সম্পর্কিত
সর্বশেষ খবর
থানায় স্বেচ্ছাসেবক দলের নেতাকে নির্যাতনের অভিযোগ, ৩ পুলিশ সদস্য প্রত্যাহার
থানায় স্বেচ্ছাসেবক দলের নেতাকে নির্যাতনের অভিযোগ, ৩ পুলিশ সদস্য প্রত্যাহার
কট্টরপন্থী ইহুদিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার নির্দেশ নেতানিয়াহুর
কট্টরপন্থী ইহুদিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার নির্দেশ নেতানিয়াহুর
সংকোচে বিহ্বল নয়, আত্মবিশ্বাসে দৃপ্ত হোক নারী-কিশোরী 
সংকোচে বিহ্বল নয়, আত্মবিশ্বাসে দৃপ্ত হোক নারী-কিশোরী 
রামিসাকে ধর্ষণ-হত্যা: যুক্তিতর্ক শুনানি শুরু
রামিসাকে ধর্ষণ-হত্যা: যুক্তিতর্ক শুনানি শুরু
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম