ভিডিও কনফারেন্সে কুড়িগ্রামের মানুষের সঙ্গে কথা বললেন প্রধানমন্ত্রী

কুড়িগ্রাম প্রতিনিধি
০৪ জানুয়ারি ২০১৭, ১৪:০৯আপডেট : ০৪ জানুয়ারি ২০১৭, ১৪:০৯

প্রধানমন্ত্রী শেখ হাসিনা কুড়িগ্রাম স্টেডিয়ামে সমবেত জনসাধারণের সঙ্গে ভিডিও কনফারেন্সের মাধ্যমে মতবিনিময় করেছেন। বুধবার (০৪ জানুয়ারি) বেলা সাড়ে ১১টায় এ ভিডিও কনফারেন্স শুরু হয়। ভিডিও কনফারেন্সে কুড়িগ্রামের মানুষের সঙ্গে কথা বললেন প্রধানমন্ত্রী

ভিডিও কনফারেন্সের শুরুতে প্রধানমন্ত্রী দেশ ও জনগণের জন্য সরকারের নেওয়া উন্নয়ন প্রকল্প, জঙ্গি ও সন্ত্রাসী কর্মকাণ্ডের বিরুদ্ধে সরকারের নেওয়া পদক্ষেপের কথা উল্লেখ করেন। এরপর প্রধানমন্ত্রী ভিডিও কনফারেন্সের মাধ্যমে রংপুর বিভাগের ৫টি জেলার জনগণের সঙ্গে মতবিনিময় করেন।

প্রধানমন্ত্রী তার মতবিনিময়ের শুরুতে পঞ্চগড় জেলার একজন যুদ্ধাহত মুক্তিযোদ্ধা ও চা শ্রমিকের সঙ্গে এবং দিনাজপুরে মসজিদের ইমাম ও শিক্ষকের সঙ্গে কথা বলেন। এরপর তিনি রংপুরের মানুষের কথা শোনেন। কুড়িগ্রামের মানুষের সঙ্গে মতবিনিময়ের সময় তিনি বিলুপ্ত ছিটমহলের অধিবাসীদের সঙ্গে কথা বলার আগ্রহ প্রকাশ করলে দাশিয়ারছড়ার অধিবাসী চম্পা বিলুপ্ত ছিটমহলের বিভিন্ন উন্নয়ন প্রকল্প সম্পর্কে প্রথানমন্ত্রীকে জানান।

এরপর জেলা যুব উন্নয়ন অধিদফতরের কর্মকর্তার সঙ্গে মতবিনিময় করেন প্রধানমন্ত্রী। পরে তিনি কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলার বাসিন্দা শারীরিক প্রতিবন্ধী মোছা. মনোয়ারা খাতুনের কথা শোনেন। তিনি প্রধানমন্ত্রীকে প্রতিবন্ধীদের জন্য সরকারের নেওয়া বিভিন্ন সেবামূলক উদ্যোগের জন্য কৃতজ্ঞতা জানান।

উল্লেখ্য, প্রায় দুই ঘণ্টারও বেশি সময় ধরে চলতে থাকা ভিডিও কনফারেন্সের মাধ্যমে প্রধানমন্ত্রী শেখ হাসিনা রংপুর বিভাগের ৫টি জেলার মানুষের সঙ্গে জঙ্গি ও সন্ত্রাসবাদ বিরোধী মতবিনিময় করেন। এতে কুড়িগ্রামের ৮৭৬টি ভেন্যুতে প্রায় সাড়ে চার লাখ মানুষ অংশ অংশ নেয়। এ সময় মূল ভেন্যু কুড়িগ্রাম স্টেডিয়ামে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক খান মো.নুরুল আমিন, জেলা পুলিশ সুপার মো. মেহেদুল করিম, ৪৫ বিজিবি পরিচালক লে.কর্নেল জাকির হোসেন, জেলা আওয়ামী লীগের সভাপতি আমিনুল ইসলাম মঞ্জু মণ্ডলসহ জেলার বিভিন্ন স্তরের কর্মকর্তা, কর্মচারী ও সাধারণ জনগণ।

/এআর/

সম্পর্কিত
সর্বশেষ খবর
বিএসইসি’র নতুন চেয়ারম্যান মাসুদ খান, নিয়োগ পেলেন তিন কমিশনার
বিএসইসি’র নতুন চেয়ারম্যান মাসুদ খান, নিয়োগ পেলেন তিন কমিশনার
জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি পদে বাংলাদেশের বিজয়ে রাষ্ট্রপতির অভিনন্দন
জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি পদে বাংলাদেশের বিজয়ে রাষ্ট্রপতির অভিনন্দন
ইরানে বিভেদ সৃষ্টির চেষ্টা করছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল: খামেনি
ইরানে বিভেদ সৃষ্টির চেষ্টা করছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল: খামেনি
ডেঙ্গুর চরম ঝুঁকিতে ঢাকা দক্ষিণ সিটির ২৭টি ওয়ার্ড
ডেঙ্গুর চরম ঝুঁকিতে ঢাকা দক্ষিণ সিটির ২৭টি ওয়ার্ড
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের