ঠাকুরগাঁওয়ে ছাত্রলীগের দু’গ্রুপের সংঘর্ষ আহত ১০

ঠাকুরগাঁও প্রতিনিধি
০৫ জানুয়ারি ২০১৭, ০৩:৫৭আপডেট : ০৫ জানুয়ারি ২০১৭, ০৪:৩৬

  ঠাকুরগাঁওয়ে ছাত্রলীগের দু’গ্রুপের সংঘর্ষ আহত ১০ ঠাকুরগাঁওয়ে ছাত্রলীগের দু’গ্রুপের সংর্ঘষে অন্তত ১০জন আহত হয়েছেন। ছাত্রলীগের প্রতিষ্ঠাবার্ষিকীতে পৃথক দু’টি র‌্যালি মুখোমুখী হলে বুধবার  দুপুর ১ টা থেকে আড়াইটার মধ্যে এ সংঘর্ষের ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, ছাত্রলীগের প্রতিষ্ঠাবার্ষিকী পালনের অনুষ্ঠানে স্থানীয় মিজান ও রনি গ্রুপ একই সময় একটি র‌্যালি বের করে। র‌্যালিটি চৌরাস্তায় আসার পর পরই দু’গ্রুপের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া ও ইট পাটকেল নিক্ষেপের ঘটনা ঘটে। একপর্যায়ে উভয়গ্রুপের কর্মীরা দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে উভয় গ্রুপের ১০ জন আহত হয়।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে কয়েক রাউন্ড রাবার বুলেট ও টিয়ারশেল নিক্ষেপ করে। এ সময় মোস্তাকিম নামে একজন গুরুতর আহত হয়েছেন।

সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) আব্দুল মান্নান বলেন, ‘ছাত্রলীগের দু’গ্রুপের মধ্যে কমিটি নিয়ে দীর্ঘদিন ধরে এ বিরোধ চলে আসছে। তবে বর্তমানে পরিস্থিতি আমাদের নিয়ন্ত্রণে রয়েছে।’

/আরএইচ/এএ/

সম্পর্কিত
সর্বশেষ খবর
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
ত্রিমুখী তদন্তের ‍মুখে বেবিচকের প্রকৌশলী শরিফুল
ত্রিমুখী তদন্তের ‍মুখে বেবিচকের প্রকৌশলী শরিফুল
শিশুর হাতে স্মার্টফোন: আশীর্বাদ না অভিশাপ? 
শিশুর হাতে স্মার্টফোন: আশীর্বাদ না অভিশাপ? 
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান