গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলায় গোপন বৈঠককালে জামায়াত-শিবিরের ৮ নেতাকর্মীকে গ্রেফতার করেছে পুলিশ।
শনিবার ভোররাতে সুন্দরগঞ্জ উপজেলার রামজীবন ইউনিয়নের নিজপাড়ার গ্রামের একটি বাড়ি থেকে তাদের গ্রেফতার করা হয়।
সুন্দরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্ত (ওসি) আতিয়ার রহমান জানান, নিজপাড়া এলাকার একটি বাড়িতে জামায়াত-শিবিরের নেতাকর্মীরা গোপন বৈঠকে নাশকতার পরিকল্পনা করছিল। গোপন খবর পেয়ে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। তাদের বিরুদ্ধে সুন্দরগঞ্জ থানায় এর আগেও নাশকতার মামলা রয়েছে। তবে তাৎক্ষণিকভাবে ওসি তাদের নাম-পরিচয় জানাতে পারেননি।
তিনি আরও জানান, এমপি লিটন হত্যার পর সুন্দরগঞ্জ উপজেলার বিভিন্ন এলাকায় পুলিশ বিশেষ অভিযান চালাচ্ছে। জামায়াত-শিবিরকে গ্রেফতার করতে পুলিশের অভিযান অব্যহত থাকবে। গ্রেফতারদের সুন্দরগঞ্জ থানা হাজতে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। জিজ্ঞাসাবাদ শেষে তাদের আদালতে পাঠানো হবে।
/এসটি/








