এমপি লিটন হত্যা: সুন্দরগঞ্জের সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান গ্রেফতার

গাইবান্ধা প্রতিনিধি
০৮ জানুয়ারি ২০১৭, ১৪:০৭আপডেট : ০৮ জানুয়ারি ২০১৭, ১৪:১২

নিহত এমপি লিটন গাইবান্ধা-১ আসনের সংসদ সদস্য মঞ্জুরুল ইসলাম লিটন হত্যা মামলায় সুন্দরগঞ্জ উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান মো. আহসান হাবীব মাসুদকে (৪২) গ্রেফতার করেছে পুলিশ। রবিবার দুপুরে তাকে আদালতে পাঠিয়ে জিজ্ঞাসাবাদের জন্য পুলিশ ৭ দিন রিমান্ডের আবেদন করেছে।   

এর আগে শুক্রবার সুন্দরগঞ্জ পৌর শহরের ৯ নম্বর ওয়ার্ড এলাকায় নিজ বাসা থেকে তাকে আটক করে পুলিশ। গ্রেফতার হওয়া আহসান হাবীব মাসুদ ওই ওয়ার্ডের বাসিন্দা ও উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সহ-সভাপতি।  

সুন্দরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি, তদন্ত) আবু মোহাম্মদ আশরাফুজ্জামান ভাইস চেয়ারম্যান মাসুদকে গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, এমপি লিটন হত্যায় জড়িত সন্দেহে তাকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়। এরপর জিজ্ঞাসাবাদ শেষে ওই মামলায় তাকে গ্রেফতার দেখিয়ে আদালতে পাঠানো হয়েছে।

তিনি আরও জানান, মাসুদকে জিজ্ঞাসাবাদ করলে লিটন হত্যার বিষয়ে তথ্য পাওয়া যাবে। এজন্য ৭ দিনের রিমান্ড চেয়ে তাকে আদালতে হাজির করা হয়েছে।

প্রসঙ্গত, ৩১ ডিসেম্বর সন্ধ্যা ৬টার দিকে সুন্দরগঞ্জ উপজেলার সর্বানন্দ ইউনিয়নের শাহবাজ এলাকায় নিজ বাড়িতে দৃর্বৃত্তদের গুলিতে আহত হন মঞ্জুরুল ইসলাম লিটন। গুরুত্বর আহত অবস্থায় তাকে উদ্ধার করে রংপুর মেডিক্যাল কলেজ (রমেক) হাসপাতালে নেওয়া হলে সন্ধ্যা সাড়ে ৭টার দিকে তার মৃত্যু হয়। এ ঘটনায় লিটনের বোন তাহমিদা বুলবুল বাদি হয়ে অজ্ঞাত ৪ থেকে ৫ জনকে আসামি করে সুন্দরগঞ্জ থানায় একটি মামলা দায়ের করেন।

আরও পড়ুন- 

জঙ্গি সাদ্দামের শ্বশুর বাড়িও ফাঁকা

/এমডিপি/

সম্পর্কিত
সর্বশেষ খবর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম