এমপি লিটন হত্যা মামলায় জামায়াতের আমির আটক

গাইবান্ধা প্রতিনিধি
০৮ জানুয়ারি ২০১৭, ১৬:২১আপডেট : ০৮ জানুয়ারি ২০১৭, ১৬:৪৩

নিহত এমপি লিটন
গাইবান্ধা-১ আসনের সংসদ সদস্য মো. মন্জুরুল ইসলাম লিটন হত্যা মামলায় জড়িত সন্দেহে সুন্দরগঞ্জ পূর্ব থানার আমির মো. সাইফুল ইসলাম মণ্ডলকে (৪৫) আটক  করেছে পুলিশ।

রবিবার বিকালে পৌনে ৩টার দিকে সুন্দরগঞ্জ উপজেলার শ্রীপুর ইউনিয়নের চেংমারী (শখের বাজার) এলাকা থেকে তাকে আটক  করা হয়।

সাইফুল ইসলাম মণ্ডল সুন্দরগঞ্জ পূর্ব থানার জামায়াতের আমির ও চেংমারী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক। তিনি দক্ষিণ শ্রীপুর গ্রামের আব্দুস সাত্তার মণ্ডলের ছেলে।

কঞ্চিবাড়ী পুলিশ তদন্ত কেন্দ্রের পুলিশ পরিদর্শক মো. মোক্তারুল আলম বিষয়টি নিশ্চিত করে জানান, লিটন হত্যা মামলায় সাইফুল ইসলাম মণ্ডল জড়িত থাকতে পারে। এমন সন্দেহে জিজ্ঞাসাবাদের জন্য অভিযান চালিয়ে তাকে আটক করা হয়েছে।

তিনি আরও জানান, আটক সাইফুল ইসলাম মণ্ডলকে পুলিশ হেফাজতে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। জিজ্ঞাসাবাদ শেষে তাকে আদালতে পাঠানো হবে।

আরও পড়ুন:
এমপি লিটন হত্যা: সুন্দরগঞ্জের সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান গ্রেফতার

/বিটি/

সম্পর্কিত
সর্বশেষ খবর
জনগণের আস্থা অর্জনে কাজ করছে জাতীয় সংসদ: স্পিকার
জনগণের আস্থা অর্জনে কাজ করছে জাতীয় সংসদ: স্পিকার
এই অর্জন বাংলাদেশের শক্তিশালী কূটনৈতিক অবস্থানকে তুলে ধরে: খলিলুর রহমান  
এই অর্জন বাংলাদেশের শক্তিশালী কূটনৈতিক অবস্থানকে তুলে ধরে: খলিলুর রহমান  
‘মুখ খোলো মমতা, জানতে চায় জনতা’ স্লোগানে ইনকিলাব মঞ্চের মশাল মিছিল
‘মুখ খোলো মমতা, জানতে চায় জনতা’ স্লোগানে ইনকিলাব মঞ্চের মশাল মিছিল
আর্জেন্টিনা আরও চার ফুটবলারকে প্রস্তুত রাখছে
আর্জেন্টিনা আরও চার ফুটবলারকে প্রস্তুত রাখছে
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী