তুরিন আফরোজের গাড়িবহরে হামলার অভিযোগ, কিশোর আটক

গাইবান্ধা প্রতিনিধি
০৯ জানুয়ারি ২০১৭, ১৭:৪৫আপডেট : ০৯ জানুয়ারি ২০১৭, ১৯:১৬

তুরিন আফরোজ আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউটর তুরিন আফরোজের প্রাইভেটকারে হামলার অভিযোগে এক কিশোরকে আটক করেছে পুলিশ। সোমবার বিকাল ৩টার দিকে ঢাকা-রংপুর মহাসড়কের পলাশবাড়ী উপজেলা শহরের শিল্পী হোটেলের সামনে এ ঘটনা ঘটে।
মোটরসাইকেল দিয়ে ধাক্কার অভিযোগে আটক কিশোর রানা ইসলাম (১৫) স্থানীয় একটি বিদ্যালয়ের নবম শ্রেণির ছাত্র। সে উপজেলার কিশোরগাড়ী ইউনিয়নের জয়পুরপাড়া গ্রামের মো. মুকুল মিয়ার ছেলে।
পলাশবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মজিবুর রহমান বিষয়টি নিশ্চিত করে জানান, প্রসিকিউটর তুরিন আফরোজ একটি প্রাইভেটকারে করে পলাশবাড়ী হয়ে ঢাকা যাচ্ছিলেন। এসময় শিল্পী হোটেলের সামনে প্রাইভেটকারটি পৌঁছালে পাশের একটি ছোট রাস্তা থেকে রানা ইসলাম মোটরসাইকেল নিয়ে মহাসড়কের উঠতে গেলে প্রাইভেটকারে ধাক্কা লাগে।
তিনি আরও জানান, ঘটনার পর মোটরসাইকেলসহ রানা ইসলামকে আটক করে থানায় আনা হয়েছে। তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। এছাড়া প্রাইভেটকারের ধাক্কার বিষয়টিও তদন্ত করে দেখা হচ্ছে।

এ বিষয়ে তুরিন আফরোজ বলেন, ‘এটি পরিকল্পিত হামলা। স্থানীয় লোকজন টেলিফোনে আমাকে অনুরোধ করেছেন এটিকে সাধারণ দুর্ঘটনা হিসেবে বলার জন্য। নাহলে এলাকার সুনাম নষ্ট হবে। আমি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দৃষ্টি আকর্ষণ করছি যাতে সুষ্ঠু তদন্ত করে প্রকৃত অপরাধীদের পরিকল্পনা এবং পরিচয় জাতির সামনে তুলে ধরা হয়।’ 
তবে স্থানীয়রা জানিয়েছেন, রানা ইসলাম কিছুদিন হলো মোটরসাইকেল চালানো শিখেছে। ছোট রাস্তা থেকে মহাসড়কে উঠবার সময় হঠাৎ করে প্রাইভেটকারে ধাক্কার ঘটনা ঘটে। এর পেছনে অন্য কোনও কারণ নেই।

/এমও/

সম্পর্কিত
সর্বশেষ খবর
মূল্যস্ফীতির আগুনে পুড়ছে মানুষ, বাড়ছে বিদ্যুতের দাম এরপর কী
মূল্যস্ফীতির আগুনে পুড়ছে মানুষ, বাড়ছে বিদ্যুতের দাম এরপর কী
থানায় স্বেচ্ছাসেবক দলের নেতাকে নির্যাতনের অভিযোগ, ৩ পুলিশ সদস্য প্রত্যাহার
থানায় স্বেচ্ছাসেবক দলের নেতাকে নির্যাতনের অভিযোগ, ৩ পুলিশ সদস্য প্রত্যাহার
কট্টরপন্থি ইহুদিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার নির্দেশ নেতানিয়াহুর
কট্টরপন্থি ইহুদিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার নির্দেশ নেতানিয়াহুর
সংকোচে বিহ্বল নয়, আত্মবিশ্বাসে দৃপ্ত হোক নারী-কিশোরী 
সংকোচে বিহ্বল নয়, আত্মবিশ্বাসে দৃপ্ত হোক নারী-কিশোরী 
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম