গাইবান্ধায় প্রতিবন্ধী কিশোরীকে ধর্ষণের অভিযোগে যুবক গ্রেফতার

গাইবান্ধা প্রতিনিধি
১৭ জানুয়ারি ২০১৭, ২১:৩৭আপডেট : ১৭ জানুয়ারি ২০১৭, ২১:৪০

গ্রেফতারের প্রতীকী ছবি গাইবান্ধা সদর উপজেলায় বুদ্ধি প্রতিবন্ধী এক কিশোরীকে ধর্ষণের অভিযোগে নুরু মিয়া (৩৮) নামে এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ। মঙ্গলবার সন্ধ্যা পৌনে ৭টার দিকে সদর উপজেলার বল­মঝাড় ইউনিয়নের দক্ষিণ ধানঘড়া গ্রাম থেকে তাকে গ্রেফতার করা হয়। নুরু মিয়া ওই গ্রামের আলতাফ হোসেনের ছেলে।
এর আগে, মঙ্গলবার বিকালে কিশোরীকে ধর্ষণের অভিযোগে তার ভাই বাদী হয়ে নুরু মিয়ার বিরুদ্ধে সদর থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলাটি করেন।
সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেহেদি হাসান জানান, সোমবার রাতে ওই কিশোরী ঘর থেকে বাইরে বের হলে নুরু মিয়া তাকে বাড়ির পাশে নিয়ে গিয়ে ধর্ষণ করে। পরে দীর্ঘ সময় কিশোরী ঘরে না ফেরায় তার মা তাকে খুঁজতে থাকে। এক পর্যায়ে বাড়ির পাশে অচেতন অবস্থায় তাকে উদ্ধার করা হয়। পরে স্থানীয়ভাবে তাকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।
তিনি আরও জানান, এ ঘটনায় কিশোরীর ভাই বাদী হয়ে নারী ও শিশু নির্যাতন দমণ আইনে মামলা করেন। পরে পুলিশ অভিযান চালিয়ে নুরু মিয়াকে গ্রেফতার করে।

বুধবার সকালে কিশোরীকে ডাক্তারি পরীক্ষার জন্য গাইবান্ধা সদর হাসপাতালে পাঠানো হবে। এছাড়া নুরুকে আদালতে পাঠানো হবে বলেও জানান ওসি।

/এআর/

সম্পর্কিত
সর্বশেষ খবর
বাবা-মেয়েসহ ইজিবাইকের ৩ যাত্রী নিহত
বাবা-মেয়েসহ ইজিবাইকের ৩ যাত্রী নিহত
‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত জনদুর্ভোগকে আরও তীব্র করবে’
‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত জনদুর্ভোগকে আরও তীব্র করবে’
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
মদ্যপ স্বামীকে পিটিয়ে হত্যার পর থানায় গিয়ে স্ত্রীর আত্মসমর্পণ
মদ্যপ স্বামীকে পিটিয়ে হত্যার পর থানায় গিয়ে স্ত্রীর আত্মসমর্পণ
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ