রংপুরে ২ দিন নিখোঁজের পর কৃষকের লাশ উদ্ধার

রংপুর প্রতিনিধি
১৯ জানুয়ারি ২০১৭, ১৪:৩৮আপডেট : ১৯ জানুয়ারি ২০১৭, ১৪:৩৮

রংপুর রংপুরে দুদিন নিখোঁজ থাকার পর রবিউল ইসলাম নামে এক কৃষকের লাশ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার সকালে রংপুরের গঙ্গাচড়া উপজেলার রাজবল্লভ গ্রামের একটি সেতুর নীচ থেকে তার লাশ উদ্ধার করা হয়। গঙ্গাচড়া থানার ওসি জিন্নাত আলী ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
পুলিশ জানায়, রংপুর নগরীর হারাটি উত্তরপাড়া কচুয়াটারী মহল্লার রবিউল ইসলাম মঙ্গলবার সকালে নানার বাড়ি গঙ্গাচড়া উপজেলার গজঘন্টা ইউনিয়নের ছালাপাক গ্রামে যায়। এরপর সে আর বাসায় ফিরে আসেনি। অনেক খোঁজাখুঁজির পরেও তার কোনও সন্ধান মেলেনি।
পরে বৃহস্পতিবার সকালে উপজেলার রাজবল্লভ গ্রামে একটি সেতুর নীচ থেকে তার লাশ উদ্ধার করা হয়।
ওসি জিন্নাত আলী জানান, রবিউলের মাথা ও শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন রয়েছে। ধারণা করা হচ্ছে তাকে কুপিয়ে হত্যা করা হয়েছে। পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রংপুর মেডিক্যাল কলেজের মর্গে পাঠিয়েছে।

এদিকে রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালের ডেড হাউজে লাশ দেখতে রবিউলে মা বাবলী বেগম এবং মামা আব্দুর রহিম জানান, কারা কী কারণে তাকে হত্যা করেছে সে সম্পর্কে তারা কিছু জানেন না।
এদিকে গঙ্গাচড়া থানার ওসি (তদন্ত) আব্দুর রহিম জানান, এ ঘটনায় একটি হত্যা মামলা দায়ের প্রস্তুতি চলছে।

তিনি আরও জানান, হত্যার কারণ উদঘাটনের চেষ্টা চলছে। প্রাথমিকভাবে নিশ্চিত হওয়া গেছে রবিউলকে নৃশংসভাবে হত্যা করা হয়েছে। এখন পর্যন্ত ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে কাউকে গ্রেফতার করা হয়নি বলে জানান তিনি।

/এআর/

সম্পর্কিত
সর্বশেষ খবর
দেশে ফিরেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান
দেশে ফিরেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান
মূল্যস্ফীতির আগুনে পুড়ছে মানুষ, বাড়ছে বিদ্যুতের দাম এরপর কী
মূল্যস্ফীতির আগুনে পুড়ছে মানুষ, বাড়ছে বিদ্যুতের দাম এরপর কী
থানায় স্বেচ্ছাসেবক দলের নেতাকে নির্যাতনের অভিযোগ, পুলিশের তদন্ত কমিটি
থানায় স্বেচ্ছাসেবক দলের নেতাকে নির্যাতনের অভিযোগ, পুলিশের তদন্ত কমিটি
কট্টরপন্থি ইহুদিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার নির্দেশ নেতানিয়াহুর
কট্টরপন্থি ইহুদিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার নির্দেশ নেতানিয়াহুর
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম