গাইবান্ধায় জামায়াত-বিএনপির নেতাকর্মীসহ গ্রেফতার ৫২

গাইবান্ধা প্রতিনিধি
২০ জানুয়ারি ২০১৭, ১১:৩১আপডেট : ২০ জানুয়ারি ২০১৭, ১১:৩১

গ্রেফতার গাইবান্ধায় পুলিশের বিশেষ অভিযানে জামায়াত-বিএনপির ৩৮ নেতাকর্মীসহ ৫২ জনকে গ্রেফতার করেছে পুলিশ। বৃহস্পতিবার বিকাল থেকে শুক্রবার সকাল সাড়ে ৭টা পর্যন্ত সুন্দরগঞ্জ উপজেলাসহ জেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।

জেলা পুলিশ কন্টোল রুম অপারেটর আবদুর রশীদ জানান, পুলিশের বিশেষ অভিযানে জেলায় মোট ৫২ জনকে গ্রেফতার করা হয়েছে। এরমধ্যে সুন্দরগঞ্জ থানায় জামায়াতের ৩৬ ও বিএনপির দুই নেতাকর্মী রয়েছেন। বাকি ১৪ জন গ্রেফতারি পরোয়ানা ও মাদক মামলার আসামি।

সুন্দরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আতিয়ার রহমান জানান, পুলিশের বিশেষ অভিযানে জামায়াত-বিএনপির ৩৮ জনকে গ্রেফতার করা হয়েছে। তাদের মধ্যে মানবতাবিরোধী অপরাধ মামলার গ্রেফতারি পরোয়ানাভুক্ত পলাতক আসামি সাবেক এমপি আবদুল আজিজ ওরফে ঘোড়ামারা আজিজের একান্ত সহকারী মিসকিন মুকুল ও রামজীবন ইউনিয়ন জামায়াতের আমির রয়েছে। এ দুজনকে লিটন হত্যা মামলায় জিজ্ঞাসাবাদ করা হবে।

সহকারী পুলিশ সুপার (এ-সার্কেল) মো. রবিউল ইসলাম জানান, গ্রেফতার জামায়াত-বিএনপির নেতাকর্মীদের সুন্দরগঞ্জ থানা হাজতে জিজ্ঞাসাবাদ চলছে। জিজ্ঞাসাবাদ শেষে তাদের আদালতে পাঠানো হবে। জেলায় পুলিশের এ অভিযান অব্যাহত থাকবে।

/বিটি/

আরও পড়ুন:

সিপিবি'র মহাসমাবেশে বোমা হামলার ১৬ বছর: সাক্ষী না পাওয়ায় বিচার বিলম্বিত! 

 

সম্পর্কিত
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম