শিক্ষার্থীদের সাংস্কৃতিক চর্চায় ফিরিয়ে আনতে হবে: সংস্কৃতিমন্ত্রী

নীলফামারী প্রতিনিধি
২৩ জানুয়ারি ২০১৭, ২১:১৮আপডেট : ২৩ জানুয়ারি ২০১৭, ২১:২১

সব শিক্ষার্থীদের পড়াশোনার পাশাপাশি তাদেরকে সুস্থ ধারার সাংস্কৃতিক চর্চায় ফিরিয়ে আনতে হবে বলে জানিয়েছেন সংস্কৃতিমন্ত্রী আসাদুজ্জামান নূর। তিনি বলেন, ‘হাজার বছরের সংস্কৃতি আমরা কোনওভাবেই নষ্ট হতে দিতে পারি না। আর এই সংস্কৃতি ধরে রাখতে বিদ্যালয়ের শিক্ষার্থীদের উদ্বুদ্ধ করতে হবে।’ সোমবার সন্ধ্যায় নীলফামারীতে ছয় দিনব্যাপী সাংস্কৃতিক উৎসবের উদ্ধোধনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। শিক্ষার্থীদের সাংস্কৃতিক চর্চায় ফিরিয়ে আনতে হবে: সংস্কৃতিমন্ত্রী

জেলা শিল্পকল একাডেমির আয়োজনে সন্ত্রাস,মাদক,ও জঙ্গিবাদ প্রতিরোধে সংস্কৃতি চর্চা স্লোগানকে সামনে রেখে সাংস্কৃতিক উৎসব অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক জাকীর হোসেন।

এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভারপ্রাপ্ত পুলিশ সুপার আবু মারুফ হোসেন, পৌর মেয়র দেওয়ান কামাল আহমেদ,সদর উপজেলা চেয়ারম্যান আবুজার রহমান, জেলা চেম্বারের সভাপতি মারুফ-উজ জামান , সম্মিলিত সাংস্কৃতিক জোটের আহবায়ক আহসান রহিম মঞ্জিল প্রমুখ।

এর আগে মন্ত্রীর নেতৃত্বে জেলা শহরে বের করা হয় সাংস্কৃতিক উৎসবের একটি বর্ণিল আনন্দ শোভাযাত্রা। পরে শোভাযাত্রা শেষে মন্ত্রী শিল্পকলা একাডেমি চত্বরে বেলুন ও কবুতর উড়িয়ে এই উৎসবের আনুষ্ঠানিক ঘোষণা করেন।

এদিকে, শিল্পকলা একাডেমির কালচারাল অফিসার কে এম আরিফ উজ্জামান জানান, সোমবার সন্ধ্যা থেকে শুরু হওয়া এই উৎসব শেষ হবে আগামী ২৮ জানুয়ারি রাতে। এখানে প্রতিদিন সন্ধ্যায় উপজেলা ভিত্তিক মনোজ্ঞ সাংস্কৃতিক সন্ধ্যার আয়োজন থাকবে।

উল্লেখ্য, ২৪ জানুয়ারি ডোমার উপজেলা, ২৫ জানুয়ারি জলঢাকা উপজেলা, ২৬ জানুয়ারি কিশোরীগঞ্জ উপজেলা, ২৭ জানুয়ারি সৈয়দপুর উপজেলা এবং ২৮ জানুয়ারি নীলফামারী সদর উপজেলা সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করবে।

/এআর/

সম্পর্কিত
সর্বশেষ খবর
৭৫ ইউনিট পর্যন্ত বিদ্যুৎ ব্যবহারে দিতে হবে না বাড়তি দাম
৭৫ ইউনিট পর্যন্ত বিদ্যুৎ ব্যবহারে দিতে হবে না বাড়তি দাম
শেষ মুহূর্তেও একে অপরকে শক্ত করে জড়িয়ে ধরেছিলেন তারা
শেষ মুহূর্তেও একে অপরকে শক্ত করে জড়িয়ে ধরেছিলেন তারা
ছোট ছেলে শ্বশুরবাড়ি, বড় ছেলের ঘরের মেঝে খুঁড়ে মায়ের লাশ উদ্ধার
ছোট ছেলে শ্বশুরবাড়ি, বড় ছেলের ঘরের মেঝে খুঁড়ে মায়ের লাশ উদ্ধার
‘শাহজালালে হাজিদের লাগেজ কেটে চুরির অভিযোগ সঠিক নয়’
‘শাহজালালে হাজিদের লাগেজ কেটে চুরির অভিযোগ সঠিক নয়’
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের