এমপি লিটন হত্যা: ইউপি মেম্বার রেজাউল ৩ দিনের রিমান্ডে

গাইবান্ধা প্রতিনিধি
২৫ জানুয়ারি ২০১৭, ১৩:২০আপডেট : ২৫ জানুয়ারি ২০১৭, ১৩:২০

এমপি লিটন গাইবান্ধা-১ (সুন্দরগঞ্জ) আসনের সরকার দলীয় এমপি মো. মঞ্জুরুল ইসলাম লিটন হত্যা মামলায় গ্রেফতার ইউপি সদস্য রেজাউল ইসলাম লিটন ওরফে ডিস লিটনের (৩৬) তিনদিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।বুধবার দুপুর ১২টার দিকে গাইবান্ধা অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের (সুন্দরগঞ্জ) বিচারক মো. মইনুল হাসান ইউসুব এ রিমান্ড মঞ্জুর করেন।
রেজাউল ইসলাম লিটন সুন্দরগঞ্জ উপজেলার সর্বানন্দ ইউনিয়নের ৬নং ওয়ার্ড সদস্য (মেম্বার) ও রামভদ্র (কদমতলা) গ্রামের আবুল হাশেমের ছেলে। এছাড়া তিনি ক্যাবল (ডিস) ব্যবসায়ী।
কোর্ট পুলিশ পরিদর্শক শাহ আলম বাংলা ট্রিবিউনকে জানান, লিটন হত্যা মামলায় গ্রেফতার রেজাউল ইসলাম লিটনের সাতদিনের রিমান্ড চেয়ে আদালতে আবেদন করেন তদন্ত কর্মকর্তা সুন্দরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু মোহাম্মদ আশরাফুজ্জামান। পরে আদালতের বিচারক বুধবার রিমান্ড শুনানির দিন ধার্য করেন। বুধবার দুপুরে শুনানি শেষে রেজাউল ইসলামের তিনদিনের রিমান্ড মঞ্জুর করেন বিচারক।
এর আগে, গত সোমবার ভোররাতে সুন্দরগঞ্জ উপজেলার ধোপাডাঙ্গা ইউনিয়নের ধোপাডাঙ্গা এলাকা থেকে রেজাউল ইসলাম ওরফে ডিস লিটনকে গ্রেফতার করে পুলিশ। পরে বিকালে সাতদিনের রিমান্ড চেয়ে আদালতে পাঠায় পুলিশ।

সুন্দরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আতিয়ার রহমান জানান, এমপি লিটন হত্যা মামলায় বুধবার পর্যন্ত ১০৪ জনকে আটক করা হয়েছে। আটকদের মধ্যে ২২ জনকে ওই মামলায় সন্দেহভাজন আসামি হিসেবে গ্রেফতার দেখিয়ে আদালতে পাঠানো হয়। এরমধ্যে সর্বশেষ ইউপি সদস্য রেজাউল ইসলামসহ ১৪ জন আসামিকে রিমান্ডে এনে জিজ্ঞাসাবাদ করা হয়।

প্রসঙ্গত, গত বছরের ৩১ ডিসেম্বর সন্ধ্যা ৬টার দিকে সুন্দরগঞ্জ উপজেলার সর্বানন্দ ইউনিয়নের শাহবাজ এলাকায় নিজ বাড়িতে দুর্বৃত্তদের গুলিতে আহত হন মঞ্জুরুল ইসলাম লিটন। গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে রংপুর মেডিক্যাল কলেজ (রমেক) হাসপাতালে নেওয়া হলে সন্ধ্যা সাড়ে ৭টার দিকে তার মৃত্যু হয়। এ ঘটনায় লিটনের বোন তাহমিদা বুলবুল বাদী হয়ে অজ্ঞাত ৪ থেকে ৫ জনকে আসামি করে সুন্দরগঞ্জ থানায় একটি মামলা দায়ের করেন।

/এআর/

সম্পর্কিত
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক