খুনিদের গ্রেফতার ও বিচারের দাবি এমপি লিটনের পরিবারের

গাইবান্ধা প্রতিনিধি
২৫ জানুয়ারি ২০১৭, ১৮:০৬আপডেট : ২৫ জানুয়ারি ২০১৭, ১৯:২৬

খুনিদের গ্রেফতার ও বিচারের দাবি এমপি লিটনের পরিবারের গাইবান্ধা-১ (সুন্দরগঞ্জ) আসনের সরকার দলীয় সংসদ সদস্য মঞ্জুরুল ইসলাম লিটন হত্যার ২৫ দিন পরও তদন্তে উল্লেখযোগ্য কোনও অগ্রগতি হয়নি বলে অভিযোগ করেছেন তার পরিবারের সদস্যরা। এই হত্যাকাণ্ডের মূল হোতারা এখনও ধরাছোঁয়ার বাইরে রয়েছে বলেও দাবি করে তারা। এমপি লিটনের খুনিদের গ্রেফতার ও বিচারের দাবিতে এক সংবাদ সম্মেলনে বুধবার তার পরিবার এসব দাবি
বুধবার দুপুরে গাইবান্ধা প্রেসক্লাবে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে এমপি লিটনের বড় বোন আফরুজা বারী লিখিত বক্তব্যে উল্লেখ করেন, ‘লিটন আওয়ামী লীগের একজন অকুতোভয় কর্মী ছিলেন। সুন্দরগঞ্জ এলাকায় তিনি সততা, নিষ্ঠা, উন্নয়ন, শান্তি ও প্রগতির ঝাণ্ডা উড়িয়েছিলেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশ যখন উন্নয়নের পথে এগিয়ে যাচ্ছে, সেই সময় লিটন সুন্দরগঞ্জের মানুষের ভাগ্য পরিবর্তনে দিন-রাত অক্লান্ত পরিশ্রম করেছেন। কিন্তু দুর্বৃত্তরা এমপি লিটনকে হত্যার মাধ্যমে এলাকার মানুষের ভাগ্য উন্নয়নের পথকে রুদ্ধ করে দিয়েছে।’

আফরুজা বারী আরও উল্লেখ করেন, খুনিরা লিটন হত্যাকাণ্ডের জন্য নিরাপদ জায়গা হিসেবে তার নিজ বাড়িকেই বেছে নেয়। তিনি প্রশ্ন তোলেন, ‘তার বাড়িটিই খুনিদের কাছে নিরাপদ বিবেচিত হলো কেন? কীভাবে খুনিরা পরিচয় না দিয়েই ঘরের ভিতরে ঢুকে পড়ার সুযোগ পেল?  তাছাড়া লিটনের অতন্দ্র প্রহরী জার্মান শেফার্ড কুকুর দুটো ওই সময় কোথায় ছিল? দুর্বৃত্তরা রিভলবারের ৫টি গুলি করার পরও কেন তার নিকটজনরা লিটনের কাছে এলো না?’ তিনি আরও প্রশ্ন রাখেন, ‘কেন লিটনের ঘনিষ্ঠজন, দলীয় নিবেদিত নেতাকর্মী এবং পরীক্ষিত সহযোদ্ধারা কেউই তার পাশে ছিল না? তাদের কি দূরে সরিয়ে দেওয়া হয়েছিল?’

এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘আমরা এখনও হতাশ নই। মাননীয় প্রধানমন্ত্রী বিষয়টি দেখছেন। যারা তদন্ত করছে বা অন্য কাউকে দিয়ে তদন্ত করাতে হবে কিনা তা তিনিই ঠিক করবেন। আমরা আশায় বুক বেঁধে আছি। শিগগিরই প্রকৃত খুনীদের মুখোশ উন্মোচিত হবে বলে আমরা মনে করি।’

এমপি লিটনের শূন্য আসনে উপ-নির্বাচনের ব্যাপারে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে মামলার বাদী ছোট বোন ফাহমিদা বুলবুল কাকলী বলেন, ‘এই মুহূর্তে নির্বাচন নিয়ে আমরা ভাবছি না। আমরা আমাদের ভাইয়ের হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত অপরাধীদের গ্রেফতার এবং দৃষ্টান্তমূলক শাস্তি দেখতে চাই।’

সংবাদ সম্মেলনে আরও বক্তব্য রাখেন এমপি লিটনের চাচাতো ভাই তৌফিকুর রহমান আইনী মুকুট, ফুফাতো ভাই আনিসুর রহমান, ভাগ্নি মেহের নিগার মমি, চাচাতো বোন শিবলী আকতার।

/এফএস/ 

আরও পড়ুন- 


আমার কোনও দুঃখ নাই, কষ্ট নাই: জন্মদিনে অর্থমন্ত্রী

সম্পর্কিত
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম