হিলি সীমান্তে বিজিবিকে মিষ্টি উপহার বিএসএফ’র

হিলি প্রতিনিধি
২৬ জানুয়ারি ২০১৭, ১২:২৬আপডেট : ২৬ জানুয়ারি ২০১৭, ১২:২৯

ভারতের ৬৮তম প্রজাতন্ত্র দিবস উপলক্ষে দিনাজপুরের হিলি সীমান্তে বর্ডার গার্ড বাংলাদেশকে (বিজিবি) শুভেচ্ছা জানিয়ে মিষ্টি উপহার দিয়েছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। এসময় বিএসএফকেও প্রজাতন্ত্র দিবসের শুভেচ্ছা জানিয়েছে বিজিবি। হিলি সীমান্তে বিজিবিকে মিষ্টি উপহার বিএসএফ’র

বৃহস্পতিবার সকাল ১০টায় হিলি সীমান্তের ইমিগ্রেশন চেকপোস্ট গেটের শূন্য রেখায় ভারতের হিলি বিএসএফ ক্যাম্প কমান্ডার ইন্সপেক্টর জামিল বাসা বিজিবির হিলি সিপি ক্যাম্প কমান্ডার সুবেদার আব্দুল মান্নানের হাতে বিএসএফ’র পক্ষ থেকে প্রজাতন্ত্র দিবস উপলক্ষে উপহারের মিষ্টিগুলো তুলে দেন। পরে তারা একে অপরকে প্রজাতন্ত্র দিবসের শুভেচ্ছা জানিয়ে কুশল বিনিময় করেন। এসময় সেখানে বিএসএফ’র হিলি ক্যাম্প কমান্ডার খাদ ডিবি, চেকপোস্ট কমান্ডার দলবির সিং ও বিজিবির হিলি চেকপোস্ট কমান্ডার হাবিলদার শহিদুল ইসলামসহ উভয় বাহিনীর সৈনিকরা উপস্থিত ছিলেন।

ভারতীয় সীমান্তরক্ষি বাহিনী বিএসএফ’র মালদা সেক্টরের ডিআইজির পক্ষ থেকে বিজিবি দিনাজপুরের সেক্টর কমান্ডার, ১৯৯ পতিরাম বিএসএফ ব্যাটালিয়ন অধিনায়কের পক্ষ থেকে জয়পুরহাট-২০ ও ফুলবাড়ি ২৯ বিজিবি ব্যটালিয়নের অধিনায়ক, বিএসএফ’র হিলি ক্যাম্প কমান্ডারের পক্ষ থেকে বিজিবি হিলি আইসিপি ক্যাম্প কমান্ডার, বিজিবি হিলি বিওপি ও বাসুদেবপুর ক্যাম্প কমান্ডারের কাছে বিএনএফ’র পক্ষ থেকে বিজিবিকে সর্বমোট ছয় প্যাকেট মিষ্টি উপহার দেওয়া হয়।

বিজিবি হিলি সিপি ক্যাম্প কমান্ডার সুবেদার আব্দুল মান্নান বলেন, আজ ভারতের ৬৮তম প্রজাতন্ত্র দিবস। এ উপলক্ষে বিএসএফ আমাদের সেক্টর কমান্ডার, ব্যাটালিয়ন অধিনায়ক ও ক্যাম্প কমান্ডারদের জন্য ৬ প্যাকেট মিষ্টি উপহার দিয়ে তাদের প্রজাতন্ত্র দিবসের শুভেচ্ছা জানিয়েছে। পাশাপাশি আমরাও তাদের প্রজাতন্ত্র দিবসের শুভেচ্ছা জানিয়েছি।

তিনি আরও জানান, সীমান্তে সৌহার্দ্য, সম্প্রীতি, ভ্রাতৃত্ববোধ বজায় রেখে স্ব স্ব অবস্থানে থেকে সুষ্ঠু ও সুন্দরভাবে বাহিনীগুলো যেন একসঙ্গে কাজ করতে পারে সেজন্য দুদেশের বিভিন্ন জাতীয় ও ধর্মীয় উৎসবগুলিতে বিজিবি ও বিএসএফ একে অপরকে মিষ্টি ও বিভিন্ন উপহার সামগ্রী দিয়ে শুভেচ্ছা বিনিময় করে থাকেন। এতে করে দুই বাহিনীর মধ্যে বিরাজমান সুসম্পর্ক আরও সুদৃঢ় হবে।

/এআর/

সম্পর্কিত
সর্বশেষ খবর
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম