গাইবান্ধায় স্কুল পোড়ানো মামলায় ৩ দিনের রিমান্ডে রঞ্জু

গাইবান্ধা প্রতিনিধি
৩১ জানুয়ারি ২০১৭, ১৩:০৭আপডেট : ৩১ জানুয়ারি ২০১৭, ১৩:০৭

গাইবান্ধায় স্কুল পোড়ানো মামলায় ৩ দিনের রিমান্ডে রঞ্জু গাইবান্ধা সদর উপজেলায় ‘কুন্দেরপাড়া গণউন্নয়ন একাডেমি’ বিদ্যালয় আগুন দিয়ে পুড়িয়ে দেওয়ার ঘটনায় দায়ের নাশকতার মামলায় গ্রেফতার প্রধান সন্দেহভাজন আসামি মো. রঞ্জু মিয়ার (৩০) তিনদিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। সোমবার দুপুর সোয়া ১২টার দিকে গাইবান্ধা অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক মইনুল হাসান ইউসুফ তার রিমান্ড মঞ্জুর করেন।

রঞ্জু মিয়া সদর উপজেলার কামারজানি ইউনিয়নের কুন্দেরপাড়া (পারদিয়ারা) গ্রামের মো. মজিবর রহমানের ছেলে।

কোর্ট পুলিশ পরিদর্শক (জিআরও) শাহ আলম বিষয়টি নিশ্চিত করে জানান, গ্রেফতার রঞ্জু মিয়াকে আদালতে হাজির করে সাতদিনের রিমান্ড আবেদন করে পুলিশ। বিচারক শুনানি শেষে তিনদিনের রিমান্ড মঞ্জুর করেন।

সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) একেএম মেহেদী হাসান বলেন, ‘কুন্দেরপাড়া গণউন্নয়ন একাডেমি পুড়িয়ে দেওয়ার ঘটনায় সন্দেহভাজন প্রধান আসামি হিসেবে রঞ্জু মিয়াকে গ্রেফতার করা হয়। তাকে জিজ্ঞাসাবাদ করলে গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া যাবে বলে আশা করছি। রিমান্ড শুনানি শেষে তাকে সদর থানা হাজতে নিয়ে আসা হয়েছে।’

এর আগে, রবিবার বিকালে সদর উপজেলার কামারজানি ইউনিয়নের কুন্দেরপাড়া (পারদিয়ারা) গ্রামে বাড়ি থেকে তাকে গ্রেফতার করে পুলিশ।

উল্লেখ্য, ব্রহ্মপুত্র নদের তীরে চরাঞ্চল জুড়ে একমাত্র মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠান গণউন্নয়ন একাডেমি। বে-সরকারি উন্নয়ন সংস্থা গণউন্নয়ন কেন্দ্রের সহায়তায় ২০০৩ সালে বিদ্যালয়টি প্রতিষ্ঠিত হয়। বৃহস্পতিবার (২৬ জানুয়ারি) গভীর রাতে দৃর্বৃত্তরা বিদ্যালয়ে আগুন দেয়।

আগুনে অফিস কক্ষসহ সাতটি ক্লাস রুম, এসএসসি পরীক্ষার্থীদের প্রবেশপত্র, রেজিস্টেশন কার্ড, সাটিফিকেট, নম্বরপত্র আসবাবপত্র ,শিক্ষা সরঞ্জাম পুড়ে যায়। এ ঘটনায় বিদ্যালয়ের প্রধান শিক্ষক আসাদুজ্জামান আসাদ বাদী হয়ে শুক্রবার রাতে অজ্ঞাত পরিচয় কয়েকজনকে আসামি করে সদর থানায় নাশকতার মামলা করেন।

/বিটি/

 

সম্পর্কিত
সর্বশেষ খবর
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম