ইউপি নির্বাচনে সহিংসতা: সৈয়দপুরে ১১৩ আসামি কারাগারে

নীলফামারী প্রতিনিধি
০৬ ফেব্রুয়ারি ২০১৭, ০৫:৫২আপডেট : ০৬ ফেব্রুয়ারি ২০১৭, ০৫:৫২

নীলফামারীর সৈয়দপুর উপজেলার কাশিরাম বেলপুকুর ইউনিয়ন পরিষদ নির্বাচনে সহিংসতার মামলায় ১১৩ জনকে কারাগারে পাঠিয়েছে আদালত। রবিবার দুপুরে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আকরাম হোসেনের আদালতে হাজির হয়ে আসামিরা জামিন প্রার্থনা করলে বিচারক তাদের জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠান।

কারাগারে নিয়ে যাওয়া হচ্ছে আসামিদের আসামি পক্ষের আইনজীবী অ্যাডভোকেট আব্দুল ওহাব চৌধুরি বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, গত বছরের ১২ জুলাই উচ্চ আদালত আট সপ্তাহের জামিন মঞ্জুর করে নিম্ন আদালতে হাজির হওয়ার নির্দেশ দেন, কিন্তু নির্ধারিত সময়ে আদালতে আত্মসমর্পণ করেননি মামলার আসামিরা।

মামলার বিবরণে জানা যায়, ২০১৬ সালের ৪জুন উপজেলার কাশিরাম বেলপুকুর ইউনিয়ন পরিষদের নির্বাচন অনুষ্ঠিত হয়। ওই নির্বাচনে ইউনিয়নের চওড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোটকেন্দ্রে ভোটগ্রহণ শেষে ফলাফল ঘোষণা করে ব্যালট পেপারসহ নির্বাচনি সরঞ্জাম নিয়ে ফেরার পথে এক নম্বর ওয়ার্ডের পরাজিত ইউপি সদস্য ফজলুল হক লোকজন নিয়ে নির্বাচনের কাজে দায়িত্বরতদের ওপর হামলা চালিয়ে ব্যালটসহ অন্যান্য সরঞ্জাম ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে। এতে ওই কেন্দ্রের প্রিজাইডিং কর্মকর্তা খলিলুর রহমান ও পুলিশের উপপরিদর্শক আসাদুজ্জামান আহত হন।

এ ঘটনায় রাতে ওই কেন্দ্রের প্রিজাইডিং অফিসার বাদি হয়ে সৈয়দপুর থানায় আটজনের নাম উল্লেখপূর্বক এক থেকে দেড়হাজার জনের বিরুদ্ধে মামলা দায়ের করেন। সৈয়দপুর থানার এসআই কার্তিক চন্দ্র মোহন্ত তদন্ত করে একই বছরের (২০১৬) ১৫ ডিসেম্বর ১১৩ জনের নামে চার্জসিট দাখিল করেন। মামলার ধার্যদিন রবিবার আসাসিরা আদালতে হাজির হয়ে জামিন চাইলে আদালতের বিচারক তাদের কারাগারে পাঠানোর আদেশ দেন।

/এমও/

সম্পর্কিত
সর্বশেষ খবর
পুষ্টিগুণে ভরপুর পাঁচমিশালি সবজি ঘণ্ট
পুষ্টিগুণে ভরপুর পাঁচমিশালি সবজি ঘণ্ট
একদিনে হামে আরও ৪ মৃত্যু
একদিনে হামে আরও ৪ মৃত্যু
ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্নে মার্কিন চাপ মানছে না ওমান
ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্নে মার্কিন চাপ মানছে না ওমান
বিশ্ববিদ্যালয়ে যৌন হয়রানি প্রতিরোধে ইউজিসি-ইউএন উইমেন উদ্যোগ
বিশ্ববিদ্যালয়ে যৌন হয়রানি প্রতিরোধে ইউজিসি-ইউএন উইমেন উদ্যোগ
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী