হাজী দানেশ বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা শুরু ১৯ মার্চ

দিনাজপুর প্রতিনিধি
১৩ ফেব্রুয়ারি ২০১৭, ২১:১১আপডেট : ১৩ ফেব্রুয়ারি ২০১৭, ২১:১১

হাবিপ্রবি অবশেষে দিনাজপুরের হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (হাবিপ্রবি) ২০১৭ শিক্ষাবর্ষের অনার্স ১ম বর্ষের ভর্তি পরীক্ষার তারিখ ঘোষণা করা হয়েছে। আগামী ১৯ মার্চ থেকে ২২ মার্চ এই ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে, বলে জানিয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।
সোমবার বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মু. আবুল কাসেমের সভাপতিত্বে অনুষ্ঠিত ভর্তি কমিটির বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়। বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ ও প্রকাশনা শাখার সহকারী পরিচালক মমিনুল ইসলাম এসব তথ্য জানিয়েছেন।
তিনি জানান, ইউনিট ভিত্তিক ভর্তি পরীক্ষার সময়সূচি এবং ভর্তি পরীক্ষা সংক্রান্ত যাবতীয় তথ্য বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট (www.hstu.ac.bd) থেকে জানা যাবে। ২০১৭ শিক্ষাবর্ষে ১ হাজার ৯৫৫ আসনের বিপরীতে ৯৬ হাজার ৪১ জন শিক্ষার্থী বিভিন্ন ইউনিটে ভর্তির জন্য আবেদন করেছেন। প্রতি আসনে ৪৯ জন ভর্তিচ্ছুক অংশ নিচ্ছেন।
উল্লেখ্য, ২০১৭ শিক্ষাবর্ষের অনার্স ১ম বর্ষের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার কথা ছিল ১৮-২১ ডিসেম্বর। কিন্তু ২৬ সেপ্টেম্বর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য পদটি শুন্য হয়ে যাওয়ায় এবং নতুন উপাচার্য নিয়োগ না হওয়ায় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ ভর্তি পরীক্ষা স্থগিত করে। অবশেষে গত ২ ফেব্রুয়ারি বিশ্ববিদ্যালয়ের নতুন উপাচার্য হিসেবে ড. মু. আবুল কাসেম যোগদান করেন।
/এমও/

সম্পর্কিত
সর্বশেষ খবর
জয়পুরহাটে বজ্রাঘাতে প্রাণ হারালেন ২ জন
জয়পুরহাটে বজ্রাঘাতে প্রাণ হারালেন ২ জন
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, জানা যাবে রায়ের তারিখ
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, জানা যাবে রায়ের তারিখ
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম