ঠাকুরগাঁওয়ে ‘আল্লাহর দল’-এর ৪ জঙ্গি গ্রেফতার

ঠাকুরগাঁও প্রতিনিধি
১৩ ফেব্রুয়ারি ২০১৭, ২৩:৩০আপডেট : ১৪ ফেব্রুয়ারি ২০১৭, ০১:২৮

গ্রেফতারকৃত আল্লাহর দলের চার জঙ্গি কালো তালিকাভুক্ত চরমপন্থী ইসলামী জঙ্গি গোষ্ঠী ‘আল্লাহর দল’-এর বিভাগীয় প্রধানসহ চারজনকে গ্রেফতার করেছে সদর থানা পুলিশ। সোমবার (১৩ ফেব্রুয়ারি) রাত ৯টার দিকে ঠাকুরগাঁও পৌর শহরের একটি বাসা থেকে তাদেরকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃতরা হলো- পাবনা জেলার আটঘারিয়ার আব্দুল মোতালিবের ছেলে ফকরুল ইসলাম বাবু (৩১), ঠাকুরগাঁও সদর উপজেলার কৃষ্ণপুর এলাকার হামিদের ছেলে আরিফ হোসেন (২২), সদর উপজেলার সালন্দর এলাকার সফিউল্লাহর ছেলে রব্বানী হক ফজলু (২৪) ও কুষ্টিয়া জেলার খন্দকারের হালিমের ছেলে মজিবুল ইসলাম মিরন (৩২)।

পুলিশ সূত্রে জানা গেছে, ঠাকুরগাঁও পৌর শহরের কৃষি ব্যাংকের কর্মকর্তা মোতাহার হোসেনের বাড়িতে ভাড়া থাকতো নিষিদ্ধ ঘোষিত আল্লাহর দলের ফকরুল ইসলাম বাবু। সে জেলার বিএডিসি কার্যালয়ে কর্মরত ছিল। সেই থেকে ফখরুল ইসলাম ও মজিবুল ইসলাম মিরন আল্লাহর দলের কার্যক্রম পরিচালনা করতো।

বিভিন্ন মাধ্যমে ফকরুল ও মিরন ঠাকুরগাঁওয়ে আল্লাহর দলের সরকার বিরোধী ও ইসলামী প্রচারণা চালিয়ে সদস্য সংগ্রহ করতো। পুলিশ দীর্ঘদিন তাদের নজরদারিতে রাখে। সোমবার আল্লাহর দলের কর্মীরা সক্রিয় হলে প্রথমে ফকরুল ইসলামকে গ্রেফতার করে পুলিশ। পরে তার দেওয়া তথ্য মতে বিভিন্ন স্থান থেকে আরও তিনজনকে গ্রেফতার করা হয়। এ সময় পুলিশ সরকার বিরোধী আল্লাহর দলের বিভিন্ন আলামত উদ্ধার করে।

রাত সাড়ে ১১টায় পুলিশ সুপার ফারহাত আহম্মেদ এক সংবাদ সম্মেলনের মাধ্যমে সাংবাদিকদের আল্লাহর দলের চার জঙ্গি সদস্যকে আটকের বিষয়টি জানান। এ সময় পুলিশ সুপার ফারহাত আহম্মেদ জানান, ঠাকুরগাঁও ও পঞ্চগড়ে দুই শতাধিক আল্লাহর দলের সদস্য রয়েছে বলে জানা গেছে।
/এসএনএইচ//এআর/

সম্পর্কিত
সর্বশেষ খবর
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম