ঠাকুরগাঁওয়ে গ্রেফতার হওয়া আল্লাহ’র দলের বিভাগীয় প্রধান মজিবুল ইসলাম মিরনসহ ৪ অভিযুক্ত জঙ্গিকে জেলহাজতে পাঠিয়েছেন ঠাকুরগাঁও চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত।
মঙ্গলবার দুপুরে গ্রেফতারকৃতদের আদালতে উপস্থাপন করা হলে মামলার তদন্তকারী কর্মকর্তা ১০ দিনের রিমান্ড আবেদন করলে বিচারক আগামী ১৬ ফেব্রুয়ারি রিমান্ড শুনানির দিন ধার্য করেন।
আটকরা হলেন পাবনা জেলার আটঘারিয়ার ফকরুল ইসলাম বাবু (৩১), ঠাকুরগাঁও সদর উপজেলার কৃষ্ণপুর এলাকার আরিফ হোসেন (২২), সদর উপজেলার সালন্দর এলাকার রব্বানী হক ফজলু (২৪) ও কুষ্টিয়া জেলার মজিবুল ইসলাম মিরন (৩২)।
উল্লেখ্য সোমবার গভীর রাতে গোপন সংবাদের ভিত্তিতে ঠাকুরগাঁও শহরের শাহপাড়ার একটি বাসা থেকে নিষিদ্ধ ঘোষিত সংগঠন আল্লাহ’র দলের এই চার সদস্যকে গ্রেফতার করে পুলিশ।
/টিএন/আপ-এআর/








