সুন্দরগঞ্জ উপ-নির্বাচন: জাপা প্রার্থীর মনোনয়নপত্র দাখিল

গাইবান্ধা প্রতিনিধি
১৬ ফেব্রুয়ারি ২০১৭, ১৭:১৪আপডেট : ১৬ ফেব্রুয়ারি ২০১৭, ১৭:১৪

সুন্দরগঞ্জ উপ-নির্বাচন: জাপা প্রার্থীর মনোনয়নপত্র দাখিল উৎসাহ-উদ্দীপনার মধ্যে দিয়ে গাইবান্ধা-১ (সুন্দরগঞ্জ) আসনের উপ-নির্বাচনে জাতীয় পার্টি (এরশাদ) মনোনীত প্রার্থী ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারী মনোনয়নপত্র দাখিল করেছেন। বৃহস্পতিবার (১৬ ফেব্রুয়ারি) দুপুরে ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারী দলীয় সমর্থক ও নেতাকর্মীদের নিয়ে উপজেলা নির্বাচন অফিসে (সুন্দরগঞ্জ) রংপুর অঞ্চলের আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা ও রিটার্নিং অফিসার জি.এম সাহাতাব উদ্দিনের কাছে মনোনায়ন পত্র জমা দেন।
এসময় উপস্থিত ছিলেন সাবেক সংসদ সদস্য ও জাপার প্রেসিডিয়াম সদস্য আব্দুর রশিদ সরকার, জাপার রংপুর মহানগর সভাপতি মোস্তাফিজুর রহমান মোস্তফা, সুন্দরগঞ্জ পৌর জাপার সভাপতি আব্দুর রশিদ সরকার ডাবলু ও ব্যারিস্টার পাটোয়ারীর বড় ভাই অ্যাডভোকেট ড. শাহেদ কামাল পাটোয়ারী।
এদিকে উপ-নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী গোলাম মোস্তফা আহম্মেদসহ ৮ জন এমপি প্রার্থী মনোনয়নপত্র কিনেছেন।
তারা হলেন- বাংলাদেশ আওয়ামী লীগের আব্দুল্লাহ আল মামুন, সাবেক এমপি জাতীয় পার্টি (জেপি) ওয়াহেদুজ্জামান সরকার বাদশা, জাতীয় সমাজতান্ত্রিক দল (জাসদ) অ্যাডভোকেট মোহাম্মদ আলী, স্বতন্ত্র প্রার্থী মোস্তফা মহসিন, সাবেক এমপি কর্নেল (অব.) ডাক্তার আব্দুল কাদের খান ও নওশের আলী।
রিটার্নিং অফিসার জি.এম সাহাতাব উদ্দিন জানান, আগামী ২২ মার্চ এ আসনে উপ-নির্বাচন অনুষ্ঠিত হবে। ১৫ ইউনিয়নে ১০৯ কেন্দ্রে ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। ১৫ ইউনিয়নে ৩ লাখ ৩৩ হাজার ৩৮১ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন। এরমধ্যে ১ লাখ ৬২ হাজার ৫৪০ জন পুরুষ ও ১ লাখ ৭০ হাজার ৮৪১ জন নারী ভোটার রয়ছেন।

উল্লেখ্য, ৩১ ডিসেম্বর দুর্বৃত্তদের গুলিতে গাইবান্ধা-১ (সুন্দরগঞ্জ) আসনের সংসদ সদস্য মঞ্জুরুল ইসলাম লিটনের মৃত্যুর পর আসনটি শূন্য হয়।
/এআর/

সম্পর্কিত
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম