ঠাকুরগাঁওয়ে জেলা ইজতেমা শুরু

ঠাকুরগাঁও প্রতিনিধি
২৩ ফেব্রুয়ারি ২০১৭, ১৭:০৭আপডেট : ২৩ ফেব্রুয়ারি ২০১৭, ১৭:০৭

ঠাকুরগাঁওয়ে জেলা ইজতেমা শুরু ঠাকুরগাঁও সদর উপজেলা নারগুন কৃষ্টপুর ইক্ষু খামার ময়দানে ৩ দিনব্যাপী জেলা ইজতেমা শুরু হয়েছে। বৃহস্পতিবার (২৩ ফেব্রুয়ারি) ফজরের নামাজের পর মাওলানা আব্দুল হামিদ মাসুমের বয়ানের মধ্য দিয়ে শুরু হয় ইজতেমার আনুষ্ঠানিকতা।

জেলার বিভিন্ন এলাকা থেকে তবলীগ জামাতের প্রায় ৬০ হাজার মুসল্লি ইজতেমায় যোগ দিয়েছেন। ভারত থেকে ১০ সদস্যের একটি মুসল্লি দল এতে যোগ দিয়েছেন।

জেলা ইজতেমার জন্য কৃষ্টপুর ইক্ষু খামার ময়দানে নির্মাণ করা হয়েছে প্যান্ডেল। বুধবার বিকাল থেকেই জামাতবদ্ধ মুসল্লিরা ইজতেমা মাঠে আসতে শুরু করেন।

জামাতের মুসল্লি আবুল হোসেন জানান, বাদ ফজর থেকে ইজতেমার আনুষ্ঠানিকতা শুরু হয়। আগত মুসল্লিরা তাবলীগ জামাতের শীর্ষ আলেমদের বয়ান শুনছেন।

বিশ্ব ইজতেমার মুরব্বি শহিদুল হক জানান, বিশ্ব ইজতেমায় ক্রমাগত মুসল্লি বাড়তে থাকায় টঙ্গীর বিশ্ব ইজতেমা ময়দানে স্থান সংকুলান হচ্ছিল না। এ জন্য গত বিশ্ব ইজতেমা থেকেই দুই ধাপে ৩২ জেলার মুসল্লিদের নিয়ে বিশ্ব ইজতেমা অনুষ্ঠিত হয়। মুরব্বিদের সিদ্ধান্ত অনুযায়ী বাকি ৩২ জেলার মুসল্লিরা (যে সব জেলার মুসল্লিরা গত বিশ্ব ইজতেমায় যোগ দেননি ) নিজ নিজ জেলায় অনুষ্ঠিত ইজতেমায় অংশ নেবেন। সে অনুযায়ী আজ বৃহস্পতিবার থেকে ঠাকুরগাঁও জেলার ইজতেমা শুরু হয়েছে।

ইজতেমা কমিটি সূত্রে জানা গেছে, জেলার বিভিন্ন উপজেলার সাথিরা পর্যায়ক্রমে ইজতেমা মাঠের কাজ সম্পন্ন করেছেন। ইজতেমা মাঠে বিদ্যুৎ, পানি, স্যানিটেশনের পর্যাপ্ত ব্যবস্থা করা হয়েছে। মেডিক্যাল টিম, ফায়ার সার্ভিস ও অ্যাম্বুলেন্স রাখা হয়েছে। ইজতেমা মাঠে সার্বক্ষণিক একটি মেডিক্যাল টিম দায়িত্ব পালন করবেন বলে জানিয়েছেন সিভিল সার্জন ডা. আবু মো. খায়রুল কবির।

ঠাকুরগাঁওয়ের পুলিশ সুপার ফারহাত আহম্মেদ জানান, ইজতেমায় আশা মুসল্লিদের নিরাপত্তার বিষয়ে সবসময় সজাগ রয়েছে প্রশাসন। ওয়াচ টাওয়ার বসিয়ে ইজতেমা ময়দানে দৃষ্টি রাখা হয়েছে। সম্পূর্ণ এলাকা সিসি ক্যামেরার আওতায় রয়েছে। সাদা পোশাকধারীসহ সব পয়েন্টে পুলিশ মোতায়েন করা আছে।

/এআর/

সম্পর্কিত
সর্বশেষ খবর
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম