জঙ্গিবাদ প্রতিরোধ ও মাদক নিয়ন্ত্রণে পুলিশ ভূমিকা রাখবে: গাইবান্ধার এসপি

গাইবান্ধা প্রতিনিধি
০১ মার্চ ২০১৭, ২০:০০আপডেট : ০১ মার্চ ২০১৭, ২০:১০

Gauibandha

জঙ্গিবাদ প্রতিরোধ ও মাদক নিয়ন্ত্রণে গাইবান্ধার পুলিশ সক্রিয় ভূমিকা রাখবে বলে জানিয়েছেন জেলার নবাগত পুলিশ সুপার (এসপি) মো. মাশরুকুর রহমান খালেদ। বুধবার তার কার্যালয়ে জেলার সাংবাদিকদের সঙ্গে এক মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন।

জঙ্গিবাদ ও মাদকের অপব্যবহারে ভবিষ্যৎ প্রজন্ম মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে উল্লেখ করে তিনি বলেন,  ‘একা পুলিশের পক্ষে ক্ষতিকর এ দুটি বিষয় নিয়ন্ত্রণ করা সম্ভব হবে না। এজন্য অভিভাবকদের সচেতনতা ও তৎপরতার প্রয়োজন রয়েছে। এজন্য তিনি সবার সহযোগিতা কামনা করেন।’

তিনি আরও বলেন,  ‘গাইবান্ধার পুলিশ সবার সহযোগিতা নিয়ে আইন শৃংখলা পরিস্থিতির উন্নয়ন ও জনকল্যাণের সেবা নিশ্চিত করবে।’

এসময় গাইবান্ধা প্রেসক্লাবের সভাপতি কে এম রেজাউল হক ও সাধারণ সম্পাদক আবু জাফর সাবুসহ জেলায় কর্মরত সব প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা অংশ নেন। পুলিশ সুপার সাংবাদিকদের বক্তব্য শোনেন এবং তার কর্মকালে তাদের সার্বিক সহযোগিতা কামনা করেন। এসময় অতিরিক্ত পুলিশ সুপার আব্দুল্যাহ আল ফারুক, অতিরিক্ত পুলিশ সুপার (এ সার্কেল) রবিউল ইসলাম, গাইবান্ধা সদর থানার অফিসার ইনচার্জ এ কে এম মেহেদী হাসান উপস্থিত ছিলেন।

/জেবি/

আরও পড়তে পারেন: দৌলতদিয়া ঘাটে দুই দিনে ৩০ লাখ টাকার লোকসান!

সম্পর্কিত
সর্বশেষ খবর
কথা বলার সময় স্মার্টফোন দ্রুত গরম হয়ে যায়? কারণ ও প্রতীকারের উপায়
কথা বলার সময় স্মার্টফোন দ্রুত গরম হয়ে যায়? কারণ ও প্রতীকারের উপায়
ট্রাম্পকে বড় ধাক্কা: মার্কিন প্রতিনিধি পরিষদে যুদ্ধবিরোধী প্রস্তাব পাস
ট্রাম্পকে বড় ধাক্কা: মার্কিন প্রতিনিধি পরিষদে যুদ্ধবিরোধী প্রস্তাব পাস
কিছু টিপস মেনে চললেই গরমে ত্বক সুন্দর রাখা যায়
কিছু টিপস মেনে চললেই গরমে ত্বক সুন্দর রাখা যায়
সত্যি কি বাংলাদেশের শ্রমিকদের জোরপূর্বক কাজ করানো হয়
সত্যি কি বাংলাদেশের শ্রমিকদের জোরপূর্বক কাজ করানো হয়
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের