দিনাজপুরে প্রতিবন্ধী কিশোরীকে ধর্ষণের অভিযোগ

দিনাজপুর প্রতিনিধি
০২ মার্চ ২০১৭, ০৯:১৬আপডেট : ০২ মার্চ ২০১৭, ০৯:১৬

দিনাজপুর দিনাজপুরে এক প্রতিবন্ধী কিশোরীকে ধর্ষণের ঘটনা ঘটেছে। এই ঘটনায় অভিযুক্ত ধর্ষক বাড়িতে তালা ঝুলিয়ে পালিয়ে গেছে। জড়িতের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেছেন এলাকাবাসী। পুলিশ বলছে, ঘটনা তদন্ত করে পুলিশ নিজ দায়িত্বে মামলা করবে এবং আসামির বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে।

এলাকাবাসী জানান, সোমবার (২৭ ফেব্রুয়ারি) দিনাজপুর সদর উপজেলার দরবারপুর ডাঙ্গাপাড়া এলাকায় ১৪ বছর বয়সী প্রতিবন্ধী কিশোরীকে বাড়িতে রেখে কাজে যান তার মা। পরে প্রতিবেশী আজাহার আলী মেয়েটিকে ফুসলিয়ে নিজ বাড়িতে নিয়ে গিয়ে ধর্ষণ করে। এ সময় মেয়েটির গোঙানির শব্দ পেয়ে বিষয়টি জানতে পারে। পরে চেঁচামেচির এক পর্যায়ে মেয়েটিকে বাড়ি থেকে বের করা হয়।

কিশোরীর মা জানান, ঘটনা শুনে তিনি বাড়িতে এসে দেখেন মেয়ে বাড়িতে চৌকির ওপর বসে আছে। তিনি মেয়েকে পরীক্ষা করে দেখেন তাকে ধর্ষণ করা হয়েছে। এ সময় ধর্ষক আজাহার আলী ও তার স্ত্রী সাহেরা খাতুন ওই কিশোরীর মায়ের কাছে এসে ঘটনা জানাজানি না করার জন্য অনুরোধ করে এবং একশ টাকা দেয় চিকিৎসার জন্য। কিন্তু তিনি (মেয়েটির মা) টাকা নিতে অস্বীকৃতি জানান।

এই কিশোরীর মা আরও জানান, তার স্বামী কুমিল্লায় গেছেন। সেখানে তিনি অটো চালান। তিনি বাড়িতে আসলেই এ ব্যাপারে আইনানুগ ব্যবস্থা নেবেন তারা।  

এলাকবাসী জানান, নিজের মেয়ের বয়সী এক প্রতিবন্ধী কিশোরীকে ধর্ষণের ঘটনা জঘন্য। অভিযুক্ত ধর্ষকের দৃষ্টান্তমূলক শাস্তি চান তারা, যাতে করে এলাকায় এই ধরনের ঘটনার পুনরাবৃত্তি কেউ করতে না পারে।

এ ব্যাপারে স্থানীয় ২নং সুন্দরবন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান অশোক কুমার রায়ের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি জানান, ঘটনা তিনি জানেন। তবে এ ব্যাপারে কিছু বলতে চান না।

এদিকে অভিযুক্ত আজাহার আলীর বাড়িতে যাওয়া হলে তার বাড়িতে তালা ঝুলানো পাওয়া যায়। প্রতিবেশীরা জানান, ঘটনার পরপরই আজাহার তার পরিবারের অন্য সদস্যদেরকে নিয়ে পালিয়ে গেছেন।

দিনাজপুর কোতোয়ালি থানার ওসি (তদন্ত) ফখরুল ইসলাম জানান, ঘটনাটি জানা ছিল না। সাংবাদিকদের মাধ্যমে খবর পেয়ে বিষয়টি তদন্ত করে দেখতে ঘটনাস্থলে পুলিশ পাঠিয়েছেন। ঘটনা তদন্ত করে অভিযুক্তের বিরুদ্ধে পুলিশ নিজ দায়িত্বে মামলা করবে এবং অভিযুক্তকে গ্রেফতার করা হবে।

/এফএস/

আরও পড়ুন- 

২ মার্চ: ‘সেই যে পতাকা উড়েছিল, আর নামেনি’
ধর্মঘটে সহিংসতার জন্য বিএনপি-জামায়াতকে দায়ী করলেন নৌমন্ত্রী

সম্পর্কিত
সর্বশেষ খবর
পুষ্টিগুণে ভরপুর পাঁচমিশালি সবজি ঘণ্ট
পুষ্টিগুণে ভরপুর পাঁচমিশালি সবজি ঘণ্ট
একদিনে হামে আর ৪ মৃত্যু
একদিনে হামে আর ৪ মৃত্যু
ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্নে মার্কিন চাপ মানছে না ওমান
ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্নে মার্কিন চাপ মানছে না ওমান
বিশ্ববিদ্যালয়ে যৌন হয়রানি প্রতিরোধে ইউজিসি-ইউএন উইমেন উদ্যোগ
বিশ্ববিদ্যালয়ে যৌন হয়রানি প্রতিরোধে ইউজিসি-ইউএন উইমেন উদ্যোগ
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী