চাঁদা না দেওয়ায় রোকেয়া বিশ্ববিদ্যালয়ের পার্ক মোড়ে ছাত্রলীগের তাণ্ডব!

রংপুর প্রতিনিধি
০৪ মার্চ ২০১৭, ১৪:০৪আপডেট : ০৪ মার্চ ২০১৭, ১৪:০৬

বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগ সভাপতি মেহেদী হাসান শিশিরের দাবি করা এক লাখ টাকা চাঁদা না দেওয়ায় বিশ্ববিদ্যালয় সংলগ্ন পার্কের মোড়ে অবস্থিত রিফা ফাস্ট ফুড অ্যান্ড কনফেকশনারিতে সংগঠনের নেতাকর্মীরা তাণ্ডব চালিয়েছে বলে অভিযোগ উঠেছে। হামলা চালিয়ে তারা ৪টি ফ্রিজসহ বিভিন্ন মালমাল ভাঙচুর ও লুট করেছে।

ছাত্রলীগের তাণ্ডবে ক্ষতিগ্রস্ত দোকান এ ঘটনার প্রতিবাদে ব্যবসায়ীরা নগরীর পার্কের মোড় এলাকায় সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন। দায়িদের গ্রেফতারের দাবিতে দোকান পাট বন্ধ করে ধর্মঘটও শুরু করেছেন তারা।

ব্যবসায়ীদের অভিযোগ, শনিবার সকালে ছাত্রলীগ রোকেয়া বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি মেহেদী হাসান শিশির তার দলবল নিয়ে রিফা ফাস্ট ফুড অ্যান্ড কনফেকশনারি দোকানে গিয়ে দোকানের মালিক মাজেদুল ইসলাম লাভলুর কাছে এক লাখ টাকা চাঁদা দাবি করে। টাকা দিতে অস্বীকার করার কিছুক্ষণ পর সকাল ১০টার দিকে ছাত্রলীগ সভাপতি শিশিরের নেতৃত্বে ১৫/২০ জন ছাত্রলীগ নেতাকর্মী কনফেকশনারিতে হামলা চালিয়ে ৪টি ফ্রিজ, র্যা কসহ বিভিন্ন মালামাল ভাঙচুর করে। এসময় তারা নগদ অর্থসহ বিভিন্ন মালামাল লুট করে নিয়ে যায়।

ভাঙচুর করা হয় দোকানের ফ্রিজ ঘটনা জানাজানি হওয়ার পর পার্ক মোড়ের ব্যবসায়ীরা দোকানপাট বন্ধ করে রংপুর-কুড়িগ্রাম-লালমনিরহাট মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ শুরু করে। এ সময় ওই সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। খবর পেয়ে বিশ্ববিদ্যালয়ের পুলিশ ফাঁড়ির সহকারী উপ পরিদর্শক (এএসআই) শাহিনের নেতৃত্বে পুলিশ এসে ব্যবসায়িদের মহাসড়ক থেকে সরিয়ে দেয়।

এ ব্যাপারে রিফা ফাস্ট ফুড অ্যান্ড কনফেকশনারির মালিক ও পার্কের মোড় ব্যবসায়ী সমিতির আহ্বায়ক মাজেদুল ইসলাম বাবলু জানান, ছাত্রলীগ সভাপতি শিশির এক লাখ টাকা চাঁদা দাবি করেছিলো। টাকা দিতে অস্বীকার করায় দলবল নিয়ে এসে দোকানে তাণ্ডব চালিয়েছে। এতে তার প্রায় ৩ লাখ টাকা ক্ষতি হয়েছে।

ঘটনার প্রতিবাদে মহসড়কে ব্যবসায়ীরা তিনি আরও বলেন, ‘শিশিরের অব্যাহত চাঁদাবাজিতে পার্কের মোড়ের ব্যবসায়ীরা অতিষ্ঠ হয়ে পড়েছে। বারবার অভিযোগ করেও কোনও কাজ হয়নি।’

বিশ্ববিদ্যালয় পুলিশ ফাঁড়ির ইনচার্জ উপ পরিদর্শক (এসআই) এরশাদ আলীর সঙ্গে যোগাযোগ করা হলে তিনি কনফেকশনারিতে হামলার কথা স্বীকার করেন। জরুরি প্রয়োজনে তিনি রংপুরের বাইরে আছেন জানিয়ে এএসআই শাহীনের সঙ্গে যোগাযোগ করারও পরামর্শ দেন। কিন্তু বারবার ফোন করা হলেও শাহীন তার ফোন রিসিভ করেননি।

অন্যদিকে, ছাত্রলীগ সভাপতি মেহেদী হাসান শিশিরের সঙ্গে যোগাযোগ করতে তার মোবাইল নম্বরে ফোন করা হলে তার ফোনটি বন্ধ পাওয়া যায়। তবে ছাত্রলীগের বিশ্ববিদ্যালয় শাখার সিনিয়র সহ সভাপতি আরিফুল ইসলাম আরিফ বাংলা ট্রিবিউনকে বলেন, ‘ভাঙচুরের ঘটনা শুনেছি। ঘটনাটি যারাই ঘটাক না কেন বিষয়টি দুঃখজনক।’ এর বাইরে বিস্তারিত কিছু বলতে তিনি রাজি হননি।

/এমও/

সম্পর্কিত
সর্বশেষ খবর
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম