সংঘর্ষ ও চাঁদা দাবি: বেরোবি’র ছাত্রলীগের দুই নেতার বিরুদ্ধে মামলা

রংপুর প্রতিনিধি
০৫ মার্চ ২০১৭, ১০:৩৫আপডেট : ০৫ মার্চ ২০১৭, ১০:৩৮

ছাত্রলীগ নেতা শিশির ও মাহমুদ

চাঁদা না পেয়ে রোকেয়া বিশ্ববিদ্যালয় সংলগ্ন পার্কের মোড় এলাকায় তাণ্ডব চালানোর ঘটনায় একটি চাঁদাবাজির মামলা হয়েছে। বিশ্ববিদ্যালয় ছাত্রলীগ সভাপতি মেহেদী হাসান শিশিরকে প্রধান ও অজ্ঞাত ২৫-৩০ জনকে আসামি করে মামলাটি করেছেন ব্যবসায়ী মাজেদুল ইসলাম লাভলু। এছাড়া বেরোবি ছাত্রলীগ শাখার সাধারণ সম্পাদক মোস্তফা মাহমুদ হাসানকে প্রধান ও অজ্ঞাত আরও ৩০-৩৫ জনকে আসামি করে আরেকটি  চাঁদাবাজির মামলা হয়েছে। এই মামলাটি করেছেন ড. ওয়াজেদ রিসার্চ ইন্সটিটিউট নির্মাণের ঠিকাদারি প্রতিষ্ঠানের সুপারভাইজার মিজানুর রহমান।

দুটি মামলাই শনিবার গভীর রাতে কোতয়ালি থানায় দায়ের করা হয়েছে। কোতয়ালি থানার ওসি (তদন্ত) আব্দুল বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, ছাত্রলীগ নেতা শিশির ও মাহমুদকে গ্রেফতার করতে রাতভর অভিযান চালানো হয়েছে। তবে তাদের এখনও গ্রেফতার করা সম্ভব হয়নি।

প্রসঙ্গত, শনিবার সকালে রোকেয়া বিশ্ববিদ্যালয় সংলগ্ন নগরীর পার্কের মোড় এলাকায় লিফা ফাস্ট ফুড অ্যান্ড কনফেকশনারিতে গিয়ে ছাত্রলীগ সভাপতি এক লাখ টাকা চাঁদা দাবি করে। চাঁদা দিতে অস্বীকার করায় দলবল নিয়ে তিনি দোকানে হামলা চালায়। সেখানে চারটি ফ্রিজসহ বিভিন্ন মামলা মাল ভাঙচুর ও লুটপাট করা হয়। এই ঘটনার জের ধরে শনিবার সন্ধ্যা ৬টা থেকে ছাত্রলীগের নেতা কর্মীদের সঙ্গে নগরীর পার্ক মোড় ব্যবসায়ীদের দফায় দফায় ধাওয়া পাল্টা ধাওয়া সংঘর্ষ হয়। এতে ৫ সাংবাদিকসহ ২৫ জন আহত হয়। আহতদের মধ্যে ১৫ জনকে রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। সংঘর্ষের সময় চারটি দোকানে আগুন ধরিয়ে দেওয়ার অভিযোগ করেছেন ব্যবসায়ীরা।

অপরদিকে, ২৮ ফেব্রুয়ারি ছাত্রলীগের সাধারণ সম্পাদক মাহমুদের নেতৃত্বে ছাত্রলীগের ৩০-৩৫ জন নেতা কর্মী ড. ওয়াজেদ রিসার্চ ইন্সটিউট নির্মাণের ঠিকাদারি প্রতিষ্ঠানের কাছে ৫০ লাখ টাকা চাঁদা দাবি করে। টাকা দিতে অস্বীকার করায় তারা হামলা চালিয়ে ৮ শ্রমিক-কর্মচারীকে পিটিয়ে আহত করে। এ ঘটনার পর থেকে ড. ওয়াজেদ রিসার্চ ইন্সটিউটের নির্মান কাজ বন্ধ রয়েছে।

ঘটনা তদন্ত করতে ছাত্রলীগের একটি টিম আজ রবিবার বিশ্ববিদ্যালয়ে আসছে বলে জানা গেছে।

 /এসটি/

আরও পড়ুন: রংপুরে ছাত্রলীগ-ব্যবসায়ী সংঘর্ষ, পাঁচ সাংবাদিকসহ আহত ৩০

সম্পর্কিত
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম