বিরলে ডুয়েলগেজে ভারতীয় পণ্যবাহী ট্রেন, অর্থনীতিতে নতুন মাত্রার আশা

বিপুল সরকার সানি, দিনাজপুর
০৯ মার্চ ২০১৭, ২০:৩৪আপডেট : ০৯ মার্চ ২০১৭, ২০:৪৭

বিরলে ডুয়েলগেজ দিয়ে ভারতীয় পণ্যবাহী ট্রেন সার্কভুক্ত দেশের মধ্যে ভারত, নেপাল, ভুটান ও মিয়ানমারের মধ্যে রেলপথে আবারও শুরু হচ্ছে বাণিজ্যিক পণ্য পরিবহন ও আমদানি-রফতানি। চুক্তি অনুযায়ী দিনাজপুরের বিরল সীমান্ত দিয়ে ডুয়েলগেজ রেলপথে প্রথমবারের মতো পরীক্ষামূলকভাবে ভারতীয় পাথরবাহী একটি ট্রেন বাংলাদেশে প্রবেশ করেছে। এখন আনুষ্ঠানিকতার অপেক্ষা। আর আনুষ্ঠানিকতা সম্পন্ন হলেই এই অঞ্চলে ব্যবসা-বাণিজ্যের প্রসারসহ কর্মসংস্থানের নতুন সুযোগ তৈরি হবে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা। রেলওয়ের আয় ও সরকারি রাজস্ব বৃদ্ধির ফলে দেশের অর্থনীতিতে নতুন মাত্রা যোগ হবে বলে আশা করছেন তারা।

জানা যায়, ব্রিটিশ আমলে অবিভক্ত ভারত এবং স্বাধীনতা পরবর্তী সময়ে ২০০৪ সাল পর্যন্ত মিটার গেজ রেলপথে নেপাল, ভারত ও মিয়ানমায়ের সঙ্গে বাংলাদেশের মধ্য দিয়ে সীমিত সংখ্যক পণ্যবাহী ট্রেন চলাচল করতো বিরল রেলপথ দিয়ে। ২০০৬ সালের দিকে ভারত রাধিকাপুর পর্যন্ত ব্রডগেজ রেলপথ স্থাপন করায় রেলযোগাযোগ বন্ধ হয়ে যায় ওই রুটে। একইসঙ্গে বন্ধ হয়ে যায় পণ্য আমদানি-রফতানিও। বিরলে ভারতীয় পণ্যবাহী ট্রেন

২০১০ সালে সরকার ৯৮২ কোটি টাকা ব্যয়ে রেলপথ মন্ত্রণালয়ের আওতায় দিনাজপুরের পার্বতীপুর থেকে পঞ্চগড় পর্যন্ত মিটারগেজ লাইনকে আধুনিকায়ন, সম্প্রসারণ ও ডুয়েল গেজে রূপান্তরের প্রকল্প গ্রহণ করে। একইসঙ্গে বিরল থেকে ভারতের রাধিকাপুর স্টেশন পর্যন্ত লাইনকে ডুয়েল গেজে রুপান্তর করার সিদ্ধান্ত নেয়। গত ২০১৬ সালের সেপ্টেম্বরের দিকে এই কাজ সম্পন্ন করা হয়। পরে ডিসেম্বর মাসে কাজ পুরোপুরি বুঝিয়ে দেয় ঠিকাদারি প্রতিষ্ঠান।

প্রায় ১১ বছর পর বুধবার দুপুর আড়াইটার দিকে প্রথমবারের মত ডুয়েল গেজে ভারত থেকে রাধিকাপুর সীমান্ত দিয়ে ৪২টি পাথর বোঝাই ওয়াগন নিয়ে পণ্যবাহী একটি ট্রেন পরীক্ষামূলকভাবে বাংলাদেশে প্রবেশ করে। এই ৪২টি ওয়াগনে দুই হাজার ৪৭২ মেট্রিকটন পাথর ছিল। ওই পাথরগুলো সিরাজগঞ্জে নিয়ে যাওয়া হয়। এর আগে ওইদিন সকাল সাড়ে ১১ টার দিকে পণ্যবোঝাই ওয়াগনগুলোকে নিয়ে আসতে বাংলাদেশ থেকে একটি ইঞ্জিন ভারতে প্রবেশ করে।

দিনাজপুর রেলওয়ে বিভাগের সহকারী প্রকৌশলী রাকিবুল হাসান জানান, ‘গত বছর বাংলাদেশের পার্বতীপুর থেকে ভারতের রাধিকাপুর রেলওয়ে স্টেশন পর্যন্ত মিটারগেজকে ডুয়েলগেজে রুপান্তরিত করার কাজ সম্পন্ন হয়। পরীক্ষামূলকভাবে ওই রুট দিয়ে ভারত থেকে পণ্যবাহী একটি ট্রেন বাংলাদেশে প্রবেশ করেছে। আনুষ্ঠানিকতা সম্পন্নের পর এই রুট দিয়ে পণ্য আমদানি-রফতানি চালু হলে রাজস্বের পাশাপাশি রেলওয়ে বিভাগও লাভবান হবে।’ বিরলে ডুয়েলগেজ দিয়ে ভারতীয় পণ্যবাহী ট্রেন

এদিকে পরীক্ষামূলকভাবে ট্রেন চলাচল শুরু হওয়ায় খুশি স্থানীয় বাসিন্দা ও ব্যবসায়ীরা। ব্যবসায়ী রমা নাথ রায় জানান, ‘আমরা দীর্ঘদিন ধরে অপেক্ষা করছি এই রুটটি চালু হওয়ার জন্য। রুটটি চালু হলে এদিকে দিয়ে শুধু ভারত নয়, নেপাল ও ভুটানের মধ্যেও পণ্য আমদানি-রফতানি করা যাবে। যাতে করে সময় ও খরচ দুটোই কমবে। পাশাপাশি দেশের অর্থনীতিতে অবদান রাখবে উত্তরাঞ্চল।’

বিরল স্থলবন্দরের ব্যবস্থাপনা পরিচালক সহিদুর রহমান পাটোয়ারী মোহন জানান, ‘আমাদের সঙ্গে চুক্তি ছিল রেলপথ সম্প্রসারণ করে চলাচলের উপযোগী করে তোলা। এটি হলেই বিরল স্থলবন্দর চালু হয়ে যাবে। ইতোমধ্যে বিরল স্থলবন্দর চালুর জন্য সরকার যথাযথ পদক্ষেপ গ্রহণ করেছে। রেলপথ ডুয়েলগেজে রূপান্তরিত করার পাশাপাশি সড়কপথও সম্প্রসারণ করা হচ্ছে। যাতে করে খুব সহজেই অল্প সময়ের মধ্যে ভারত, নেপাল, ভুটান থেকে নিয়ে আসা পণ্য দেশের অভ্যন্তরে প্রবেশ করানো সম্ভব। আমরা দ্রুত আনুষ্ঠানিকভাবে এ রেলপথে পণ্য পরিবহন চালুর দাবি জানাই।’

দিনাজপুর রেলওয়ের ট্রাফিক পরিদর্শক লুৎফর রহমান ও বিরল স্টেশন মাস্টার মাসুদ পারভেজ জানান, দীর্ঘদিন পর মিটারগেজ থেকে রূপান্তরিত ডুয়েলগেজ দিয়ে ভারতীয় পণ্যবাহী ট্রেন বাংলাদেশে প্রবেশ করছে। ভারত-বাংলাদেশের ট্রেনের এই রুটটি দিয়ে পণ্য আমদানি-রফতানি শুরু হলে ব্যবসায়ীদের পাশাপাশি সরকারও অনেক লাভবান হবে। এছাড়া আনুষ্ঠানিকতা সম্পন্ন হলেই এই রুট দিয়ে যাত্রী চলাচলও শুরু হবে। এর ফলে রেলের আয় বাড়বে, পাশাপাশি পণ্য পরিবহনে বাড়বে রাজস্ব।

/এফএস/

আরও পড়ুন- 

পাটকে অবহেলা না করার আহ্বান প্রধানমন্ত্রীর

জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলা পুনঃতদন্ত হবে না

সম্পর্কিত
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম