পোস্টারে ভুল, সুন্দরগঞ্জে আ. লীগ প্রার্থীর জরিমানা

গাইবান্ধা প্রতিনিধি
১২ মার্চ ২০১৭, ১৪:০২আপডেট : ১২ মার্চ ২০১৭, ১৪:০২

গাইবান্ধা জেলা গাইবান্ধা-১ (সুন্দরগঞ্জ) আসনের উপ-নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী গোলাম মোস্তফা আহম্মেদের কাছ থেকে পাঁচ হাজার টাকা জরিমানা আদায় করেছেন ভ্রাম্যমাণ আদালত। রবিবার (১২ মার্চ) সকাল সাড়ে ১১টার দিকে গাইবান্ধা জেলা প্রশাসক কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট মুহাম্মদ হাবিবুল আলম এ জরিমানা আদায় করেন।
নির্বাহী ম্যাজিস্ট্রেট মুহাম্মদ হাবিবুল আলম বাংলা ট্রিবিউনকে জানান, আওয়ামী লীগ মনোনীত প্রার্থী গোলাম মোস্তফা আহম্মেদের নির্বাচনি পোস্টারে মুদ্রণজনিত ক্রটি ছিল। এ কারণে তার কাছে পাঁচ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

তিনি আরও জানান, নির্বাচনে আচরণবিধি লঙ্ঘনসহ যে কোনও বিষয়ে নির্বাহী ম্যাজিস্ট্রেটের টহল অব্যহত রয়েছে।

প্রসঙ্গত, গত বছরের ৩১ ডিসেম্বর দুর্বৃত্তদের গুলিতে আওয়ামী লীগের এমপি মনজুল ইসলাম লিটন নিহত হওয়ায় আসনটি শূন্য হয়। আগামী ২২ মার্চ এ আসনে উপ-নির্বাচন অনুষ্ঠিত হবে।

/এফএস/ 

আরও পড়ুন- 

কুসিক নির্বাচন: দুই মেয়র প্রার্থীকে সতর্ক করে চিঠি

সম্পর্কিত
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম