দোল উপলক্ষে হিলিতে বিজিবি-বিএসএফ শুভেচ্ছা বিনিময়

হিলি প্রতিনিধি
১৩ মার্চ ২০১৭, ১২:৩১আপডেট : ১৩ মার্চ ২০১৭, ১২:৩৪

দোল উপলক্ষে হিলিতে বিজিবি-বিএসএফ শুভেচ্ছা বিনিময়

দোলযাত্রা উপলক্ষে দিনাজপুরের হিলি সীমান্তে বর্ডার গার্ড বাংলাদেশকে (বিজিবি) মিষ্টি উপহার দিয়ে শুভেচ্ছা জানিয়েছে ভারতীয় সীমান্ত রক্ষী বাহিনী বিএসএফ। এসময় বিজিবির পক্ষ থেকেও তাদের শুভেচ্ছা জানানো হয়েছে।

সোমবার সকাল সাড়ে ১০টায় হিলি সীমান্তের ২৮৫ মেইন পিলারের ১১নং সাব পিলারের নিকট চেকপোস্ট গেটের শূন্য রেখায় বিএসএফ ক্যাম্প কমান্ডার ইন্সপেক্টর খাদ ডিবি বিজিবির হিলি সিপি ক্যাম্প কমান্ডার মাহবুব আলমের হাতে মিষ্টির প্যাকেট তুলে দেন এবং কুশল বিনিময় করেন। এ সময় সেখানে দুই বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।

দোল উপলক্ষে হিলিতে বিজিবি-বিএসএফ শুভেচ্ছা বিনিময়

বিএসএফ-এর মালদা সেক্টরের ডিআইজির পক্ষ থেকে বিজিবি দিনাজপুর সেক্টর কমান্ডার, ভারতের পতিরাম-১৯৯ বিএসএফ ব্যাটালিয়নের অধিনায়কের পক্ষ থেকে জয়পুরহাট-২০ বিজিবি ব্যাটালিয়ন ও ফুলবাড়ি-২৯ ব্যাটালিয়নের অধিনায়ককে, বিএসএফের হিলি ক্যাম্প কমান্ডারের পক্ষ থেকে বিজিবি হিলি সিপি ক্যাম্প কমান্ডার বরাবর সর্বমোট চার প্যাকেট মিষ্টি উপহার দেওয়া হয়েছে।

বিজিবি হিলি আইসিপি ক্যাম্প কমান্ডার সুবেদার মো.মাহবুব আলম জানান, দোল উৎসব উপলক্ষে বিএসএফ আমাদের চার প্যাকেট মিষ্টি দিয়ে শুভেচ্ছা জানিয়েছে। আমরাও বিজিবির পক্ষ থেকে তাদের উৎসবের শুভেচ্ছা জানিয়েছি।

দোল উপলক্ষে হিলিতে বিজিবি-বিএসএফ শুভেচ্ছা বিনিময়

তিনি আরও বলেন, সীমান্তে সোহার্দ-সম্প্রতি বজায় রেখে নিজ নিজ অবস্থানে থেকে দু’বাহিনী যেন মিলে মিশে দায়িত্ব পালন করতে পারি, এজন্য প্রতি বছর ভারত ও বাংলাদেশের বিভিন্ন জাতীয় দিবস ও ধর্মীয় উৎসবগুলোয় মিষ্টিসহ বিভিন্ন উপহার সামগ্রী দিয়ে শুভেচ্ছা বিনিময় করা হয়।

 /এসটি/

সম্পর্কিত
সর্বশেষ খবর
বিশ্বের সেরা ১০০ উপন্যাস : বাছাই ও বির্তক
বিশ্বের সেরা ১০০ উপন্যাস : বাছাই ও বির্তক
ঢাকায় পৌঁছেছেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান 
ঢাকায় পৌঁছেছেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান 
পুলিশের নজরবন্দি আইভী
পুলিশের নজরবন্দি আইভী
পদোন্নতি না পাওয়ায় পদত্যাগ করলেন সিআইডির ভারপ্রাপ্ত প্রধান 
পদোন্নতি না পাওয়ায় পদত্যাগ করলেন সিআইডির ভারপ্রাপ্ত প্রধান 
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি