দিনাজপুরে ‘পীর’ হত্যা: জিজ্ঞাসাবাদের জন্য আরেক পীরসহ আটক ৩

কুড়িগ্রাম ও দিনাজপুর প্রতিনিধি
১৫ মার্চ ২০১৭, ১০:২৩আপডেট : ১৫ মার্চ ২০১৭, ১১:৪৩

আটক কথিত পীর
দিনাজপুরের বোচাগঞ্জে কথিত পীর ফরহাদ হোসেন চৌধুরী ও তার পালিত মেয়ে রূপালী বেগমকে হত্যার ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য আরেক ‘পীর’সহ তিনজনকে আটক করেছে পুলিশ। মঙ্গলবার রাত ৩টার দিকে কুড়িগ্রামের ভূরুঙ্গামারী থেকে মো. এসহাক আলী (৫৭) নামে এক ‘পীর’কে আটক করেছে জেলা পুলিশ। এদিকে, দিনাজপুরের বোচাগঞ্জ উপজেলার দৌলা এলাকায় কাদরিয়া মোহাম্মদিয়া দরবার শরীফের খাদেম সাইদুর রহমান ও তার সহযোগী সমর আলীকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে।

দিনাজপুরের পুলিশ সুপার হামিদুল আলম বিষয়টি নিশ্চিত করে জানান, পীরসহ দুজনকে হত্যার ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য কুড়িগ্রামের ভুরুঙ্গামারী থেকে পীর ইসহাক আলীকে আটক করা হয়েছে। তাকে দিনাজপুরে নিয়ে আসা হচ্ছে। এদিকে, রাতে কাদরিয়া মোহাম্মদিয়া দরবার শরীফের খাদেম সাইদুর রহমান ও সহযোগী সমর আলীকে আটক করা হয়েছে।

এদিকে, কুড়িগ্রামের ভূরুঙ্গামারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি, তদন্ত) রবিউল ইসলাম জানান, দক্ষিণ পাথরডুবি এলাকায় নিজ বাড়ি থেকে এসহাক আলীকে আটক করা হয়। তিনি নিজেকে পীর বলে দাবি করেন। তাকে জিজ্ঞাসাবাদের জন্য দিনাজপুর পুলিশের কাছে হস্তান্তর করা হবে। 

প্রসঙ্গত, সোমবার (১৩ মার্চ) রাত ৮টার দিকে বোচাগঞ্জ উপজেলার দৌলা এলাকায় কথিত পীর ফরহাদ হাসান চৌধুরী ও তার পালিত মেয়ে রুপালী বেগমকে গুলি ও জবাই করে হত্যা করে দুর্বৃত্তরা।

/বিএল/

এ সংক্রান্ত খবর:

বিএনপি নেতা থেকে ‘পীর’

দিনাজপুরে পীরসহ দুইজনকে হত্যা 

সম্পর্কিত
সর্বশেষ খবর
চার অঞ্চলে ঝড়ের আভাস
চার অঞ্চলে ঝড়ের আভাস
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিফতরে অবিবাহিতদের চাকরির সুযোগ, লাগবে না অভিজ্ঞতা
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিফতরে অবিবাহিতদের চাকরির সুযোগ, লাগবে না অভিজ্ঞতা
মাজারের কুমিরটি পুনর্বাসন কেন্দ্রে নিবিড় পর্যবেক্ষণে
মাজারের কুমিরটি পুনর্বাসন কেন্দ্রে নিবিড় পর্যবেক্ষণে
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, আদালতে আনা হয়েছে আসামিদের
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, আদালতে আনা হয়েছে আসামিদের
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের