প্রতিবন্ধী কিশোরী ধর্ষণের অভিযোগে গ্রেফতার ১

গাইবান্ধা প্রতিনিধি
১৬ মার্চ ২০১৭, ১৪:০৪আপডেট : ১৬ মার্চ ২০১৭, ১৪:০৭

গাইবান্ধা জেলা গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলায় এক বাক প্রতিবন্ধী কিশোরী (১৫) ধর্ষণের অভিযোগে শরিফুল ইসলাম (২০) নামে এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ।

বৃহস্পতিবার সকালে গোবিন্দগঞ্জ উপজেলার মহিমাগঞ্জ ইউনিয়নের সিংগাইর পুনতাইর গ্রামে নিজ বাড়ি থেকে তাকে গ্রেফতার করা হয়। সে ওই গ্রামের আবুল হোসেনের ছেলে।

এদিকে, প্রতিবন্ধী কিশোরী ধর্ষণের ঘটনায় তার মা বাদী হয়ে গোবিন্দগঞ্জ থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি মামলা করেছেন। ওই কিশোরীকে গাইবান্ধা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

গোবিন্দগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মজিবুর রহমান বিষয়টি নিশ্চিত করে জানান, প্রতিবন্ধী ওই কিশোরী মহিমাগঞ্জ বাজারে একটি বাড়িতে কাজ করতো। মঙ্গলবার (১৪ মার্চ) সন্ধ্যার পর থেকে তাকে খুঁজে পাওয়া যাচ্ছিলো না। একই সঙ্গে ওই বাড়িতে কাজ করতে থাকা রাজমিস্ত্রি জাকিরুলকেও খুঁজে পাওয়া যাচ্ছিলো না। বুধবার বিকালে মহিমাগঞ্জ বাজারের এক দোকানদারের কাছে অসুস্থ অবস্থায় আসে ওই কিশোরী। পরে ওই দোকানি বিষয়টি কিশোরীর বাবা-মাকে জানালে তারা তাকে গোবিন্দগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে।  পরে তাকে গাইবান্ধা সদর হাসপাতালে ভর্তি করা হয়।

তিনি আরও জানান, এ ঘটনায় কিশোরীর মা থানায় অভিযোগ দিলে পুলিশ জাকিরুলের সহযোগী শরিফুলকে নিজ বাড়ি থেকে গ্রেফতার করা হয়। এছাড়া অভিযুক্ত জাকিরুলকে আটক করতেও চেষ্টা করা হচ্ছে। ওই কিশোরীকে গাইবান্ধা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। হাসপাতালে তার ডাক্তারি পরীক্ষা সম্পন্ন হবে।

/বিএল/

আরও পড়ুন:
‘ওদের বেঁচে ফেরার আশা ছেড়েই দিয়েছিলাম’

সম্পর্কিত
সর্বশেষ খবর
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম