ডোমারে ইউপি সদস্যের বিরুদ্ধে জমি দখলের অভিযোগ

নীলফামারী প্রতিনিধি
২১ মার্চ ২০১৭, ২০:৩৪আপডেট : ২১ মার্চ ২০১৭, ২০:৩৮

নীলফামারী সংখ্যালঘু সম্প্রাদায়ের মন্দিরের জমি দখলের অভিযোগ উঠেছে নীলফামারীর ডোমার উপজেলার পাঙ্গা মটুকপুর ইউনিয়নের তিন নম্বর ওর্য়াডের ইউপি সদস্য নুর আমিনের বিরুদ্ধে। ভুক্তভোগীরা সরকারের বিভিন্ন দফতরে তার বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছে।

অভিযোগ মতে, ওই এলাকার মৌজা-পাঙ্গা, জেএল নং-২৯, সিএস খতিয়ান নং-১১২৬ ও এসএ খতিয়ান নং- ১১৮৪ এর ৪৫৪৫ নং দাগে ০৬ শতাংশ ও ৪৫৪৭ দাগে ৪৩ শতাংশ জমি হরিসভা মন্দিরের জন্য নথিভুক্ত হয়েছে। যা দীর্ঘদিন ধরে হিন্দু সম্প্রাদায়ের লোকজন ব্যবহার করে আসছে।

কিন্তু এলাকার আবু তালেবের ছেলে ইউপি সদস্য নুর আমিন তার লোকজন দিয়ে জমিটি দখল করে নেয়। এ নিয়ে সংখ্যালঘু সম্প্রাদায়ের লোকজন মন্দিরের জমি উদ্ধারের জন্য একাধিকবার শালিস বৈঠক করে বার বার ব্যর্থ হয়েছে।

নুর আমিন গংয়ের পক্ষ থেকে নানা ধরনের হুমকি ভয়ভীতি দেখানো হয়েছে বলে অভিযোগে পাওয়া গেছে। এ নিয়ে সংখ্যালঘু সম্প্রাদায়ের লোকজন এখন নানা আতঙ্কে রয়েছেন। তারা সরকারের হস্তক্ষেপ কামনা করেছেন।

এ ব্যাপারে জমি দখলকারী ইউপি সদস্য নুর আমিন ওই জমি আদালতের রায়ের প্রেক্ষিতে কিনে নিয়েছেন বলে সাংবাদিকদের কাছে দাবি করলেও কোনও প্রকার কাগজপত্র দেখাতে পারেননি।
এ ব্যাপারে ডোমার থানার ওসি মোকছেদ আলী বলেন, তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

/এআর/

সম্পর্কিত
সর্বশেষ খবর
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম