রংপুর বিদ্যুৎ বিতরণ বিভাগের গোডাউনে আগুন, কোটি টাকার ক্ষতি

রংপুর প্রতিনিধি
২৩ মার্চ ২০১৭, ০৮:৫০আপডেট : ২৩ মার্চ ২০১৭, ০৯:১৫

রংপুর বিদ্যুৎ বিতরণ বিভাগের গোডাউনে ভয়াবহ অগ্নিকাণ্ড রংপুর নগরীর শাপলা চত্বরে বিদ্যুৎ বিতরণ বিভাগের ওয়ার্কশপে বড় ধরনের অগ্নিকাণ্ড ঘটেছে। এতে বৈদ্যুতিক ট্রান্সফরমারসহ বিদ্যুতের মালামাল পুড়ে গেছে। বৃহস্পতিবার (২৩ মার্চ) ভোরে এ আগুন লাগে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের ৬টি ইউনিট দেড় ঘণ্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনে। আগুনে ক্ষয়-ক্ষতির পরিমাণ কয়েক কোটি টাকা হতে পারে বলে প্রাথমিকভাবে আশঙ্কা করছেন বিদ্যুৎ বিভাগের কর্মীরা।
প্রত্যক্ষদর্শী ও ফায়ার সার্ভিস কর্মীরা জানান, বৃহস্পতিবার ভোরে বিদ্যুৎ বিতরণ বিভাগের ওয়ার্কশপে আগুন লাগে। মুহূর্তের মধ্যে আগুন পুরো গোডাউনে ছড়িয়ে পড়ে। আগুনের লেলিহান শিখা আশপাশের মার্কেট ও দোকানপাটে ছড়িয়ে পড়ে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের ৬টি ইউনিট ঘটনাস্থলে এসে দেড় ঘণ্টা পর সকাল সোয়া ৭টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনে।

বিদ্যুৎ বিভাগের কর্মীরা জানান, ট্রান্সফরমারের ভেতরে এক ধরনের দাহ্য পদার্থ থাকার কারণে আগুন চারদিকে ছড়িয়ে পড়ে। তবে আগুন লাগার প্রকৃত কারণ এখনও জানা যায়নি। রংপুর বিদ্যুৎ বিতরণ বিভাগের গোডাউনে আগুন, কোটি টাকার ক্ষতি

ফায়ার সার্ভিসের উপপরিচালক আসাদুজ্জামান শেখ বাংলা ট্রিবিউনকে জানান, গোডাউনে দাহ্য পদার্থ থাকায় আগুন দ্রুত ছড়িয়ে পড়েছে। তবে তারা দ্রুত সময়ে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়।

তিনি আগুন লাগার প্রকৃত কারণ জানাতে পারেননি। এ ব্যাপারে তদন্ত করে বলা যাবে বলে জানান তিনি।
তবে বিদ্যুৎ বিতরণ বিভাগের নির্বাহী প্রকৌশলী গোলাম মর্তুজা জানান, 'এখনও ওয়ার্কশপের ভেতর থেকে আগুনের ধোয়া বের হচ্ছে। এ ঘটনায় বিদ্যুৎ বিভাগ ৫ সদস্য বিশিষ্ট তদন্ত কমিটি গঠন করেছে।'

/এআর/এফএস/

সম্পর্কিত
সর্বশেষ খবর
থানায় স্বেচ্ছাসেবক দলের নেতাকে নির্যাতনের অভিযোগ, ৩ পুলিশ সদস্য প্রত্যাহার
থানায় স্বেচ্ছাসেবক দলের নেতাকে নির্যাতনের অভিযোগ, ৩ পুলিশ সদস্য প্রত্যাহার
কট্টরপন্থী ইহুদিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার নির্দেশ নেতানিয়াহুর
কট্টরপন্থী ইহুদিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার নির্দেশ নেতানিয়াহুর
সংকোচে বিহ্বল নয়, আত্মবিশ্বাসে দৃপ্ত হোক নারী-কিশোরী 
সংকোচে বিহ্বল নয়, আত্মবিশ্বাসে দৃপ্ত হোক নারী-কিশোরী 
রামিসাকে ধর্ষণ-হত্যা: যুক্তিতর্ক শুনানি শুরু
রামিসাকে ধর্ষণ-হত্যা: যুক্তিতর্ক শুনানি শুরু
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম