দিনাজপুরে দুই জেএমবি সদস্য গ্রেফতার

দিনাজপুর প্রতিনিধি
২৪ মার্চ ২০১৭, ১৮:৫৯আপডেট : ২৪ মার্চ ২০১৭, ১৯:০০

গ্রেফতারের প্রতীকী ছবি দিনাজপুরের চিরিরবন্দরে অভিযান চালিয়ে দুই জেএমবি সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ। বৃহস্পতিবার (২৩ মার্চ) রাতে জেলা গোয়েন্দা পুলিশের একটি দল তাদের নিজ বাড়িতে অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করে।

গ্রেফতারকৃত জেএমবি সদস্যরা হলো- চিরিরবন্দর উপজেলার নশরতপুর ডাঙ্গাপাড়ার আজিজুর রহমানের ছেলে জাকির হোসেন ও নশরতপুর মাছুয়াপাড়ার হানিফ মিয়ার ছেলে মো. মানিক মিয়া।

শুক্রবার (২৪ মার্চ) বিকাল সাড়ে ৫টায় দিনাজপুরের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে তাদেরকে হাজির করে ৭ দিনের রিমান্ডে নেওয়ার আবেদন করে পুলিশ। আদালতের বিচারক গোপাল চন্দ্র রায় তাদেরকে ৫ দিনের রিমান্ডে নেওয়ার আদেশ দেন।

দিনাজপুর ডিবির ওসি মো. মনিরুজ্জামান জানান, জঙ্গি জাকির ও মানিক ২০১৫ সালের ৪ ডিসেম্বর দিনাজপুরের কাহারোলে ঐতিহাসিক কান্তজিউ রাস মেলা প্রাঙ্গণে বোমা হামলার ঘটনার সঙ্গে জড়িত। দীর্ঘ ১৬ মাস ধরে তারা পলাতক ছিল। গোপন সংবাদের ভিত্তিতে তাদের নিজ বাড়িতে অবস্থান নিশ্চিত হওয়ার পর তাদেরকে গ্রেফতার করা হয়েছে। ওই মামলার পাশাপাশি গত শুক্রবার চিরিরবন্দর থানায় সন্ত্রাস বিরোধী আইনে তাদের বিরুদ্ধে মামলা দায়ের করেছেন ডিবির এসআই বজলুর রশিদ।

/এআর/

সম্পর্কিত
সর্বশেষ খবর
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম