১০০ কেজি গাঁজাসহ লালমনিরহাটে দুই ব্যবসায়ী গ্রেফতার

লালমনিরহাট প্রতিনিধি
২৮ মার্চ ২০১৭, ১৬:৪৬আপডেট : ২৮ মার্চ ২০১৭, ১৬:৪৮

গ্রেফতারের প্রতীকী ছবি লালমনিরহাট তিস্তা সড়ক সেতুর টোলপ্লাজা এলাকায় ১০০ কেজি গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে সদর থানা পুলিশ। যার মূল্য প্রায় ১০ লাখ টাকা। মঙ্গলবার(২৮ মার্চ) সকালে তাদেরকে গ্রেফতার করা হয়।
আটক মাদক ব্যবসায়ীরা হলেন- কুষ্টিয়া ইউনিভার্সিটি শান্তিডাঙ্গা এলাকার জালাল মণ্ডলের ছেলে হেলাল মণ্ডল (২২) ও একই এলাকার শরিফুল ইসলামের ছেলে রবিউল ইসলাম(২৮)।
লালমনিরহাট সদর থানা পুলিশ সূত্র জানায়, ঢাকা মেট্রো-ট-১৮-৭০৮৩ নম্বরের একটি ট্রাকে করে ৫০ হাজার টাকা ভাড়ার বিনিময়ে ১০০ কেজি ওজন গাঁজা কুড়িগ্রামের নাগেশ্বরীতে লোড করে বগুড়া শহরের তিনমাথা এলাকার দিকে যায়। এ সময় গোপন সংবাদের ভিত্তিতে লালমনিরহাট তিস্তা সড়ক সেতুর টোলপ্লাজার সামনে থেকে ট্রাকটি আটক করেন লালমনিরহাট সদর থানা পুলিশ। পরে ওই ট্রাক থেকে গাঁজা উদ্ধার করা হয়।
এ ঘটনায় ট্রাকের চালক মাদক ব্যবসায়ী রবিউল ও সহকারী চালক হেলালকে গ্রেফতার করা হয়। ট্রাকের মালিক শরিফুল ইসলাম ৫০ হাজার টাকার বিনিময়ে এ ভাড়া ঠিক করেন বলে তারা জানায়।

লালমনিরহাট সদর থানার ওসি রফিকুল ইসলাম বলেন, গোপন সংবাদের ভিত্তিতে সহকারী পুলিশ সুপার (সার্কেল) শহীদ সোহরাওয়ার্দীর নেতৃত্বে একদল পুলিশ গাঁজাসহ ট্রাক ও দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেন।
লালমনিরহাট পুলিশ সুপার এসএম রশিদুল হক বলেন, ‘ঢাকা মেট্রো-ট-১১-০৪১২ নম্বরের একটি ভূয়া নেমপ্লেট লাগিয়ে প্রকৃত ঢাকা মেট্রো-ট-১৮-৭০৮৩ নম্বরের নেমপ্লেটটি গোপন রেখে কুড়িগ্রামের নাগেশ্বরী থেকে ১০০ কেজি গাঁজা নিয়ে বগুড়ার উদ্দেশে যাওয়ার পথে লালমনিরহাট তিস্তা সড়ক সেতুর টোলপ্লাজার সামনে থেকে গাঁজাসহ ট্রাকটি ও দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে। এ ঘটনায় ৪/৫ জনকে আসামি করে একটি মামলা দায়ের করা হয়েছে।’
/এআর/

সম্পর্কিত
সর্বশেষ খবর
এবার পল্লবীতে মিললো আরেক নারীর গলিত মরদেহ
এবার পল্লবীতে মিললো আরেক নারীর গলিত মরদেহ
নিখোঁজ ব্যবসায়ীর হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার
নিখোঁজ ব্যবসায়ীর হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার
ওপেনএআই’র নতুন বাজি ‘কোডেক্স’
ওপেনএআই’র নতুন বাজি ‘কোডেক্স’
বহু কাজ এখনও বাকি, কীভাবে চালু হবে শিশু হাসপাতাল
বহু কাজ এখনও বাকি, কীভাবে চালু হবে শিশু হাসপাতাল
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের