দেবীগঞ্জ উপজেলা ছাত্রশিবিরের সভাপতি ও সাধারণ সম্পাদক আটক

পঞ্চগড় প্রতিনিধি
৩০ মার্চ ২০১৭, ০৪:২৬আপডেট : ৩০ মার্চ ২০১৭, ০৪:৩৩

দেবীগঞ্জ উপজেলা ছাত্রশিবিরের সভাপতি ও সাধারণ সম্পাদক আটক পঞ্চগড় জেলার দেবীগঞ্জ উপজেলা ছাত্রশিবিরের সভাপতি ও সাধারণ সম্পাদকসহ ৩ নেতাকর্মীকে আটক করেছে দেবীগঞ্জ থানা পুলিশ। বুধবার (২৯ মার্চ) সকালে উপজেলার করতোয়া নদী সংলগ্ন ময়নামতির চর এলাকা থেকে তাদের আটক করে।  দেবীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আমিনুল ইসলাম এই তথ্য নিশ্চিত করেছেন।

আটককৃতরা হলেন, দেবীগঞ্জ উপজেলা ছাত্র শিবিরের সভাপতি বেলাল হোসেন, সাধারণ সম্পাদক সজিব ও শিবিরকর্মী মিজান।

ওসি মো. আমিনুল ইসলাম জানান, ‘আটককৃতরা দেবীগঞ্জ উপজেলা সদরের করতোয়া নদীর ময়নামতির চরে নাশকতা সৃষ্টির চেষ্টায় গোপন বৈঠক করছিলেন। খবর পেয়ে দেবীগঞ্জ থানা পুলিশ অভিযান চালিয়ে তাদের আটক করে।’

/এমএনএইচ/

সম্পর্কিত
সর্বশেষ খবর
মৌমাছির রানি হয়ে ওঠার রহস্য কী
মৌমাছির রানি হয়ে ওঠার রহস্য কী
তিন বছর নয়, এলডিসি উত্তরণ নিয়ে কীভাবে ভুল করলো দেশের প্রায় সব মিডিয়া
তিন বছর নয়, এলডিসি উত্তরণ নিয়ে কীভাবে ভুল করলো দেশের প্রায় সব মিডিয়া
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম