গাইবান্ধায় মুক্তিযুদ্ধের স্মৃতিসৌধে ভারতীয় সেনাপ্রধান

গাইবান্ধা প্রতিনিধি
০১ এপ্রিল ২০১৭, ১৩:১৮আপডেট : ০১ এপ্রিল ২০১৭, ১৩:১৮

গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার মুক্তিযুদ্ধের স্মৃতিসৌধ পরিদর্শন করেছেন ভারতীয় সেনাবাহিনী প্রধান জেনারেল বিপিন রাওয়াত। শনিবার সকাল সোয়া ১১টায় গোবিন্দগঞ্জ উপজেলার কাটাখালী ব্রিজ সংলগ্ন মুক্তিযুদ্ধের স্মৃতিসৌধ পরিদর্শন করেন তিনি।

স্মৃতিসৌধে ভারতীয় সেনাপ্রধানের শ্রদ্ধা এ সময় সেনাপ্রধানের সঙ্গে তার স্ত্রীসহ ৪ জন সফর সঙ্গী ছিলেন। ভারতীয় সেনাপ্রধান জেনারেল বিপিন রাওয়াত ৩৫ মিনিট ধরে স্মৃতিসৌধ এলাকা ঘুরে দেখেন। তারা সেখানে ভারতীয় সেনা ও শহীদ মুক্তিযোদ্ধাদের স্মৃতির প্রতি ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন। এরপর তিনি স্থানীয় মুক্তিযোদ্ধাদের সঙ্গে মতবিনিময় করেন।

এদিকে, জেনারেল বিপিন রাওয়াতের সফর উপলক্ষে সেনাবাহিনীসহ আইনশৃঙ্খলা বাহিনী রংপুর-বগুড়া মহাসড়কের স্মৃতিসৌধ সংলগ্ন কয়েক কিলোমিটার এলাকায় কঠোর নিরাপত্তা বলয় গড়ে তোলা হয়।

এর আগে, জেনারেল বিপিন রাওয়াতকে বহনকারী হেলিকপ্টারটি সকাল ১১টার দিকে কাটাখালি হেলিপ্যাডে অবতরণ করে। মুক্তিযোদ্ধাদের স্মৃতির প্রতি শ্রদ্ধা ও মুক্তিযোদ্ধদের সঙ্গে মতবিনিময় শেষে জেনারেল বিপিন রাওয়াত বগুড়া ক্যান্টনমেন্টের উদ্দেশে রওনা হন।

প্রসঙ্গত, ১৯৭১ সালে মুক্তিযুদ্ধ চলাকালে গোবিন্দগঞ্জ উপজেলার কাটাখালি ব্রিজ সংলগ্ন এলাকায় ভারতীয় সেনা ও মুক্তিযোদ্ধারা সম্মুখ যুদ্ধে শহীদ হন। তাদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানাতেই ভারতীয় সেনাপ্রধান গোবিন্দগঞ্জ যান।

/এমও/

সম্পর্কিত
সর্বশেষ খবর
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম