দহগ্রাম সীমান্তে বিএসএফের হাতে বাংলাদেশি আটক

লালমনিরহাট প্রতিনিধি
০২ এপ্রিল ২০১৭, ০৮:৫৩আপডেট : ০২ এপ্রিল ২০১৭, ০৮:৫৩

সীমান্ত লালমনিরহাটের দহগ্রাম সীমান্তে ভারতীয় সীমান্ত রক্ষী বাহিনী বিএসএফ এর টহল দলের হাতে মহির আলী (৩৮) নামে এক বাংলাদেশি গরু পারাপারকারী রাখাল আটক হয়েছে। রবিবার (২ এপ্রিল) ভোর ৪টার দিকে এ ঘটনা ঘটে।

মহির আলী পাটগ্রাম উপজেলার দহগ্রাম ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের কলোনীপাড়া (সরকারপাড়া) এলাকার আব্বাস আলীর ছেলে। বিজিবি ও এলাকাবাসী জানায়, রবিবার ভোর ৪টার দিকে দহগ্রাম ইউনিয়নের আঙ্গরপোতা সীমান্তের ৩ নম্বর মেইন পিলার অতিক্রম করে ভারত থেকে গরুসহ ফিরছিলেন মহির আলী। ওই সময় কুচবিহার-২২ বিএসএফ ব্যাটালিয়নের অরুন ক্যাম্পের টহল দলের সদস্যরা তাকে আটক করে নিয়ে যায়। এ বিষয়ে স্থানীয়রা বিজিবিকে জানালে লালমনিরহাট-১৫ বিজিবি ব্যাটালিয়নের পাটগ্রাম সদর কোম্পানির পক্ষ থেকে পতাকা বৈঠকের আহ্বান জানিয়ে বিএসএফকে চিঠি পাঠিয়েছে। 

এ ব্যাপারে জানতে চাইলে লালমনিরহাট-১৫ বিজিবি ব্যাটালিয়নের পরিচালক লে. কর্নেল গোলাম মোর্শেদ সত্যতা নিশ্চিত করে বলেন, ‘দহগ্রাম ইউনিয়নের আঙ্গরপোতা সীমান্তের ৩ নম্বর মেইন পিলারের বিপরীতে ভারতের কুচবিহার-২২ বিএসএফ ব্যাটালিয়নের অরুন ক্যাম্পের টহল দলের সদস্যরা গরু পারাপারকারী রাখাল মহির আলীকে আটক করেছে। বিএসএফকে পতাকা বৈঠকের আহ্বান জানিয়ে চিঠি পাঠানো হয়েছে।’

/এফএস/ 

আরও পড়ুন- 

প্রধানমন্ত্রীর দিল্লি সফর: গঙ্গা ব্যারাজ প্রকল্পে সময়ভিত্তিক প্রতিশ্রুতি চায় ঢাকা

শিক্ষা প্রতিষ্ঠানে মঙ্গল শোভাযাত্রার নির্দেশে ক্ষুব্ধ কওমিপন্থীরা

সম্পর্কিত
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম