ফুলবাড়ী পৌর মেয়র মানিক সাময়িক বরখাস্ত

দিনাজপুর প্রতিনিধি
০৪ এপ্রিল ২০১৭, ১৫:৩৯আপডেট : ০৪ এপ্রিল ২০১৭, ১৫:৩৯

ফুলবাড়ী পৌরসভার মেয়র মুরতুজা সরকার মানিক দিনাজপুরের ফুলবাড়ী পৌরসভার মেয়র মুরতুজা সরকার মানিককে সাময়িক বরখাস্ত করেছে স্থানীয় সরকার মন্ত্রণালয়। এছাড়া পৌরসভার ১নং প্যানেল মেয়র মামুনুর রশিদকে ভারপ্রাপ্ত মেয়রের দায়িত্ব দেওয়া হয়েছে।

মন্ত্রণালয়ের উপ-সচিব আব্দুর রউফ মিয়া স্বাক্ষরিত একটি চিঠিতে তাকে বরখাস্ত করা হয়। আদেশের ৩৮৭ নং স্মারক পত্রে জানা গেছে গত, ১৪/১২/২০১৪ তারিখে ফুলবাড়ী থানায় এশিয়া এনার্জির দায়েরকৃত ৬ নং মামলায় তাকে অভিযুক্ত করার কারণে স্থানীয় সরকার  (পৌরসভা) আইন  ২০০৯ এর ৩১ এর উপধারার (১) মোতাবেক তাকে সাময়িক বরখাস্ত করা হয় এবং একই আদেশে পৌরসভার ১নং প্যানেল মেয়র মামুনুর রশিদকে ভারপ্রাপ্ত মেয়রের দায়িত্ব দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

পৌর মেয়র মুরতুজা সরকার মানিক জানান, ফুলবাড়ী রক্ষার আন্দোলন করার কারণে তাকে বরখাস্ত করা হয়েছে। তিনি উচ্চ আদালতে যাবেন বলেও জানান।

দিনাজপুরের জেলা প্রশাসক মীর খায়রুল আলম  জানান, পৌর মেয়রের বিরুদ্ধে একটি মামলার চার্জশিট আদালতে গৃহীত হওয়ায় তাকে বরখাস্ত করেছে স্থানীয় সরকার মন্ত্রণালয়।

উল্লেখ্য, ২০১৪ সালের ২৯ নভেম্বর ফুলবাড়ীর কয়লাখনি বাস্তবায়নে প্রস্তাবকারী বহুজাতিক কোম্পানি এশিয়া এনার্জির প্রধান নির্বাহী কর্মকর্তা গ্যারি লাই ফুলবাড়ী আসেন।  সেসময় তিনি ফুলবাড়ী রক্ষা আন্দোলনকারীদের রোষানলে পড়েন। স্থানীয় জনতা এশিয়া এনার্জির অফিস ও গাড়ি ভাঙচুর করে। ওই ঘটনায় এশিয়া এনার্জির মাঠ কর্মকর্তা সাইদুর রহমান বাদী হয়ে ফুলবাড়ী পৌরসভার মেয়র মুরতুজা সরকার মানিককে প্রধান আসামি করে ৬০ জনের বিরুদ্ধে মামলা করেন। মামলাটির অভিযোগপত্র উচ্চ আদালতে গৃহীত হওয়ায় স্থানীয় সরকার মন্ত্রণালয় তাকে সাময়িক বরখাস্তের আদেশ দেন।

/বিএল/

আরও পড়ুন:

বুলবুল ও গউছ এর বরখাস্তের আদেশ স্থগিত

সম্পর্কিত
সর্বশেষ খবর
মৌমাছির রানি হয়ে ওঠার রহস্য কী
মৌমাছির রানি হয়ে ওঠার রহস্য কী
তিন বছর নয়, এলডিসি উত্তরণ নিয়ে কীভাবে ভুল করলো দেশের প্রায় সব মিডিয়া
তিন বছর নয়, এলডিসি উত্তরণ নিয়ে কীভাবে ভুল করলো দেশের প্রায় সব মিডিয়া
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম